ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটের গণদাবি পরিষদের দাবি, প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হোক


সিলেটের গণদাবি পরিষদের দাবি, প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হোক

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি উত্থাপন করতে চায়, যা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। এই উদ্দেশ্যে সংগঠনটি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগেল এইড’-এর হলরুমে সংগঠনের আহ্বায়ক কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আজাদ মিয়া এবং সভাটি পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল)। সভায় আহ্বায়ক কমিটির নয় সদস্যের মধ্যে আটজন উপস্থিত ছিলেন।

সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রী চাহিদা, অর্থনৈতিক সক্ষমতা এবং রুটটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাইয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন: সিলেটে যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সরাসরি ফ্লাইট চালুর দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সম্ভাব্য যাত্রীসংখ্যা, পরিচালন ব্যয়, সম্ভাব্য আয় এবং রুটটির বাণিজ্যিকভাবে টেকসই হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও বিবেচনা করা হবে।

সংগঠনটির নেতারা মনে করেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। বিশেষ করে যাত্রার সময় কমানো, ট্রানজিটের ঝামেলা এড়ানো এবং যাতায়াতের ভোগান্তি কমাতে এই উদ্যোগ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার আগে যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে।

সভায় প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে আলোচনা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা এবং প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ফ্রান্সে সংগঠনটির কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখা পুনর্গঠন সম্পন্ন -

সভায় আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সদস্যদের সঙ্গে সমন্বয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে একটি ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও সভায় উঠে আসে। পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দাবি বাস্তবায়নে শুধু দাবি উত্থাপন করলেই হবে না, প্রয়োজন তথ্যভিত্তিক প্রস্তাব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং কাজের অগ্রগতি পর্যালোচনা। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ মিয়া (সিলেট); যুগ্ম আহ্বায়ক মনোয়ার হুসেন (মোজাহিদ) (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির সদস্যরা হলেন বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)।

আরও পড়ুন: ছাত্র মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখা পুনর্গঠন সম্পন্ন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে অপহরণ, প্রাইভেট শিক্ষক রাজিবের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে অপহরণ, প্রাইভেট শিক্ষক রাজিবের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন রাজিব হোসেন (৩৮), যিনি একজন প্রাইভেট শিক্ষক।

এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রীর মা, মমতা খাতুন, রাজিবের বিরুদ্ধে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রাজিব হোসেন এর আগে একইভাবে তার দুই প্রাইভেট ছাত্রীকে পালিয়ে নিয়ে গিয়েছিলেন। যদিও পরে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু সেই সংসার টেকেনি।

রাজিব হোসেন বালসাবাড়ী কাঠালতলা গ্রামের আল মাহমুদের ছেলে এবং স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক। নিখোঁজ ছাত্রীটি বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) ওই ছাত্রী বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। কিন্তু পরীক্ষার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এরপর থেকে ওই ছাত্রীর এবং কথিত শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় পরদিন রাতে, বৃহস্পতিবার, রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ছাত্রীর মা।

ছাত্রীর মায়ের থানায় দেওয়া মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত রাজিব হোসেন এর আগেও তার দুই প্রাইভেট ছাত্রীকে একই উপায়ে পালিয়ে নিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়েও হয়েছিল, কিন্তু পরবর্তীতে দুজনকেই ডিভোর্স দেন এই শিক্ষক। বর্তমানে তার ঘরে একটি স্ত্রী রয়েছে।

বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, "রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছেন। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এ ব্যাপারে ছাত্রীর মা উল্লাপাড়া মডেল থানায় কথিত শিক্ষক রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনকে আসামি করে অপহরণ মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। খোঁজা হচ্ছে পলাতক রাজিব হোসেন ও উক্ত ছাত্রীকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি সিভিল ডিফেন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি সিভিল ডিফেন্স

সৌদি আরবের সিভিল ডিফেন্স দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায়, যা ইয়েমেন সীমান্তের নিকটে অবস্থিত, জরুরি সতর্কবার্তা জারি করেছে। এই সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্স তাদের সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে জানায় যে, জরুরি অবস্থার জন্য প্রস্তুত ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করা হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশাবলীর প্রতি মনোযোগী থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর দাবি অনুসারে ৪৪০ জন যোদ্ধা হতাহত হয়েছে। একই অভিযানে হুথিদের ১৩২টি যানবাহন, সাঁজোয়া সামরিক ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস অথবা অকার্যকর করার তথ্যও প্রকাশ করেছে তারা।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা সফল হবে না : রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


শ্রমিক আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা সফল হবে না : রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না। তিনি উল্লেখ করেন, “একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব করা হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে।”

আজ শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি দাবি করেন, আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।

দলীয় কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, আগামীকাল শনিবার রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র‍্যালি) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।

রিজভী অভিযোগ করেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে। তার দাবি, যুবলীগ ও ছাত্রলীগ এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে বিজয় সেতুপতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে বিজয় সেতুপতি

দক্ষিণী তারকা বিজয় সেতুপতি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নতুন ইতিহাস গড়তে চলেছেন। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি পুরস্কার উপস্থাপকের ভূমিকায় উপস্থিত থাকবেন। এই উপলক্ষে, তিনি প্রথম ভারতীয় হিসেবে এই আয়োজনের মঞ্চে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা তার জন্য একটি বিশেষ অর্জন।

আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। বিজয় সেতুপতির উপস্থিতিকে ভারতীয় বিনোদনজগতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে ৬৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উপস্থাপনা করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ছিলেন হলিউড অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে মঞ্চে। তবে প্রাইমটাইম এমি ও আন্তর্জাতিক এমি দুটি আলাদা আয়োজন, ফলে বিজয় সেতুপতির আন্তর্জাতিক এমির মঞ্চে উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে।

এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও বিজয় সেতুপতি ব্যস্ত সময় পার করছেন। তার সর্বশেষ সিনেমা ‘বাথা’ মুক্তি পেয়েছে। এরপর তিনি নির্মাতা মণি রত্নমের প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘ইঞ্জি বেললাম’-এ অভিনয় করবেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

অন্যদিকে, বিজয় সেতুপতির ২০২৪ সালের তামিল থ্রিলার ‘মহারাজা’ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ছবিটি হলিউডে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনে সিনেমাটির সাফল্যের পর হলিউডের একটি প্রযোজনা সংস্থা এর পুনর্নির্মাণের স্বত্ব পেতে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সুধন সুন্দরম।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুধন সুন্দরম জানিয়েছেন, চীনে প্রেক্ষাগৃহ ও ওটিটি—দুই মাধ্যমেই ‘মহারাজা’ ভালো সাড়া পেয়েছে। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ছবিটির আয় ৯১ কোটি ৬৫ লাখ রুপি। এই সাফল্যের পরই হলিউডের একটি সংস্থা ছবিটির পুনর্নির্মাণের স্বত্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, হলিউডের একজন প্রথম সারির অভিনেতাকে যুক্ত করে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির হলিউড সংস্করণে ম্যাথিউ ম্যাককনাহির অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সুধন সুন্দরম জানিয়েছেন, ম্যাককনাহির নাম আলোচনায় থাকতে পারে। কিন্তু ছবির অভিনয়শিল্পী ও স্টুডিও সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য সংশ্লিষ্ট হলিউড প্রযোজনা সংস্থাই জানাতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%