১১:০৭ এম
টাইলার ডাকওয়ার্থ, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’ খ্যাত এই তারকার মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার মা জনি ফেসবুক পোস্টের মাধ্যমে ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগ জানায়, গত মঙ্গলবার সকালে টাইলারের নিচতলার প্রতিবেশীরা সিলিং দিয়ে পানি পড়তে দেখেন। পরে পুলিশ টাইলারের বাসায় গিয়ে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো রহস্যজনক বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে টক্সিকোলজি রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।
মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে তিনি মিনিয়াপলিসে ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া ইভেন্টে’ অংশ নিয়েছিলেন। সেখানে সহকর্মীদের সাথে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন টাইলার। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
২০০৬ সালে এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। সাঁতারু হিসেবে পরিচিত টাইলার ‘দ্য চ্যালেঞ্জ’ শোয়ের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছিলেন। শোবিজ অঙ্গনের বাইরে তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন