ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতা নির্বাচন করুন: এড. মাসুদ খন্দকার


যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতা নির্বাচন করুন: এড. মাসুদ খন্দকার

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ব্যক্ত করেছেন, যারা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে দাঁত ভাঙা জবাব দিতে পারবে, সেই নেতাকে নির্বাচিত করুন। তিনি সকলকে আবেদন করেছেন, দু’দিনের ভালো-মন্দ খাওয়া-দাওয়া এবং সামান্য কিছু টাকার লোভে আপনারা দয়া করে নিজেদের মূল্যবান ভোট বিক্রি করবেন না।

এটি সোমবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি আরো যোগ করেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় শেখ মুজিব বা আওয়ামী লীগের কোনো সদস্য উপস্থিত ছিল না। স্বাধীনতার ঘটনাবলীর মাঝে সবাই ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল। সেই কঠিন সময়, দুঃসময়ে, অন্ধকার রাত্রিতে ছিলেন একজন নেতার উপস্থিতি, যিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এছাড়া, বিএনপি নেতা মাসুদ বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের দল করি, এবং আপনারা করেন। বাংলাদেশের মাটিতে আপনাদের মতো গর্বিত সন্তান আর কোনো দলে নেই।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আুব হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু প্রমুখ।

সর্বশেষ সম্মেলনে মোজাম্মেল হক মোজাম সভাপতি, ওয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে : রূপসায় এমপি হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৬ এম


বিএনপি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে : রূপসায় এমপি হেলাল

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, ‘তারেক রহমান সরকার জনগণের সরকার, তাই জনগণের স্বার্থে সব কাজ করে যাচ্ছেন।’ তিনি উল্লেখ করেন, ‘সমাজে শান্তি মানুষকে ধর্মের পথে ফিরতে শেখায়। মানুষের উন্নয়ন করতে গেলে মানুষকে শান্তি দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর হতে হবে। আপনারা মানুষের নিরাপত্তা দিন, না হলে আপনাদের জবাবদিহিতা করতে হবে।’

তিনি প্রশ্ন করেন, ‘রূপসার মানুষের কাছে কেন চাঁদা দাবি করা হচ্ছে, কেন গুলিবিদ্ধ হচ্ছে, এর জবাবদিহিতা করতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি কখনও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। বিএনপি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীর জন্য রূপসাকে অশান্ত করা কোনো রকম বরদাশত করা হবে না।’

এমপি হেলাল আরও বলেন, ‘মাদ্রাসার একাডেমিক ভবন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, রূপসাকে আধুনিক, মডেল করে তোলা হবে। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি সরকারি বরাদ্দ পেয়েছি, ভোট না দিলে তো পেতাম না, তাই বরাদ্দের টাকা জনগণের কাছে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।’

তিনি মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুর ফাতেমা তুজজোহরা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথাগুলি বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি। অত্র মাদ্রাসার উপদেষ্টা শাহ আব্দুল হাই কচি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, রূপসা উপজেলা বিএনপি আহবায়ক মোল্লা সাইফুর রহমান, রূপসা উপজেলা বিএনপি সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

এ-সময় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, আতাউর রহমান রুনু, আশরাফুল আলম নান্নু, বিকাশ মিত্র, মো. ইলিয়াস শেখ, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আনোয়ার খান, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, মো. আজিজুর রহমান, মীর ফিরোজ, আমিনুল ইসলাম তারেক, আসাদুজ্জামান বিপ্লব, এম এ বারি, আব্দুল ওয়াদুদ, বাবুল শেখ, এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম রিপন, শাহাজামান প্রিন্স, মেহেদী হাসান, মামুন শেখ, জাকির শেখ, মাহফুজুর রহমান এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন কারী মাওলানা মামুনুর রশীদ। বক্তারা তাঁদের বক্তব্যে আরও বলেন আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় ৬ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ এম


খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় ৬ জনের কারাদণ্ড

খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার মামলায় আদালত ৬ আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস। মামলার অপর আসামি জিহাদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে।

এছাড়া, এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শামীমকে ৪১২ ধারায় অতিরিক্ত ১০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে, পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতে হাজির ছিলেন, অন্য আসামিরা পলাতক রয়েছেন।

আদালতের সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার সাথে একজন কর্মচারী ছিলেন। তারা যখন নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছান, তখন দুটির মোটরসাইকেলে এক ব্যক্তি পুলিশের পোশাক পরিহিত এবং বাকি তিনজন সিভিল পোশাক পরা অবস্থায় তাদের গতিরোধ করে। তারা জানান, রবিউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাদের থানায় যেতে হবে। তারা রবিউলকে মোটরসাইকেলে উঠিয়ে থানায় না নিয়ে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে চলে যায়। তখন রবিউল তাদের কাছ থেকে জানতে চাইলে তাকে ভয় দেখিয়ে এক লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন নিয়ে ফেলে দেয়। ঘটনার পরদিন রবিউল পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

একই বছরের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজুল ইসলাম ৭ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত রায় ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০০ এম


ঝিনাইদহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, "কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে। ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই, পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।" সোমবার বিকালে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, “সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত। কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না; ব্যক্তির কোনো অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না।”

ডাকাতি ও দস্যুতা কঠোর হস্তে দমনের জন্য পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সততা, দক্ষতা, যোগ্যতা এবং সমাজের প্রতি কমেন্টমেন্ট (দায়বদ্ধতা) রয়েছে, এমন অফিসারদেরই পদায়ন করা হবে। এছাড়া নারীদের ওপর সহিংসতা দমনে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও যুবসমাজকে ভালো কাজের দিকে এগিয়ে নিতে পুলিশ সম্প্রীতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানান।

তথ্য আদান-প্রদান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “বর্তমান অবাধ তথ্যের যুগে সঠিক তথ্য সময়মতো না দিলে গুজব ছড়াতে পারে। তাই দ্রুত দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঠিক তথ্য গণমাধ্যমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ বজায় রেখে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে।” পাশাপাশি ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জনবল সংকটের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, “গোটা জেলার প্রায় ২০ লাখ মানুষের সুরক্ষায় মাত্র ১,৬৬৮ জন পুলিশ সদস্য কাজ করছেন। এই অল্পসংখ্যক পুলিশ দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, সাবেক সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি মিজানুর রহমান বাবুল, সাংবাদিক সাদ্দাম হোসেন, আহমেদ নাসিম আনসারী, রাজিব হাসান এবং জাফর উদ্দিন রাজু।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ ঝিনাইদহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০২ এম


লোহাগড়ার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে এ সভার মাধ্যমে নব গঠিত কমিটির সভাপতি মো: সালাহউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তোফায়েল খান। সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো: সালাহউদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিএনকে বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রেজাউল খান, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম পারভেজ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম ছবি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি, সম্পাদক ইউনিয়ন যুবদলের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের অভিভাবক এবং ইউনিয়ন এর সর্বস্থরের জনগণ।

আলোচনা সভায় সভাপতি সালাহউদ্দিন খান প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে সম্প্রীতি’ স্থাপনের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। বিদ্যালয়ে ছাত্র, ছাত্রীর উপস্থিতি নিশ্চিত হবার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতামূলক আচরণ থাকা উচিত। ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন জরুরী হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের প্রতি সহযোগিতার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%