ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি


ঝিনাইদহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, "কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে। ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই, পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।" সোমবার বিকালে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, “সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত। কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না; ব্যক্তির কোনো অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না।”

ডাকাতি ও দস্যুতা কঠোর হস্তে দমনের জন্য পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সততা, দক্ষতা, যোগ্যতা এবং সমাজের প্রতি কমেন্টমেন্ট (দায়বদ্ধতা) রয়েছে, এমন অফিসারদেরই পদায়ন করা হবে। এছাড়া নারীদের ওপর সহিংসতা দমনে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও যুবসমাজকে ভালো কাজের দিকে এগিয়ে নিতে পুলিশ সম্প্রীতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান চালক আজিজুল হক নিহত

তথ্য আদান-প্রদান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “বর্তমান অবাধ তথ্যের যুগে সঠিক তথ্য সময়মতো না দিলে গুজব ছড়াতে পারে। তাই দ্রুত দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঠিক তথ্য গণমাধ্যমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ বজায় রেখে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে।” পাশাপাশি ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জনবল সংকটের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, “গোটা জেলার প্রায় ২০ লাখ মানুষের সুরক্ষায় মাত্র ১,৬৬৮ জন পুলিশ সদস্য কাজ করছেন। এই অল্পসংখ্যক পুলিশ দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, সাবেক সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি মিজানুর রহমান বাবুল, সাংবাদিক সাদ্দাম হোসেন, আহমেদ নাসিম আনসারী, রাজিব হাসান এবং জাফর উদ্দিন রাজু।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ ঝিনাইদহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: মুকসুদপুরে পিকআপচাপায় বাবা-মেয়ের প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০২ এম


লোহাগড়ার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে এ সভার মাধ্যমে নব গঠিত কমিটির সভাপতি মো: সালাহউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তোফায়েল খান। সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো: সালাহউদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিএনকে বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রেজাউল খান, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম পারভেজ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম ছবি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি, সম্পাদক ইউনিয়ন যুবদলের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের অভিভাবক এবং ইউনিয়ন এর সর্বস্থরের জনগণ।

আলোচনা সভায় সভাপতি সালাহউদ্দিন খান প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে সম্প্রীতি’ স্থাপনের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। বিদ্যালয়ে ছাত্র, ছাত্রীর উপস্থিতি নিশ্চিত হবার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতামূলক আচরণ থাকা উচিত। ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন জরুরী হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের প্রতি সহযোগিতার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ এম


ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। সব মিলিয়ে ৩১টি পরিবারের হাতে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার কাজটি সম্পন্ন হয়।

সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেছেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার কাজে বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিত আর্থিক অনুদান প্রদান করে আসছে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারী যোগ্য ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই করে এ অনুদান দেওয়া হয়ে থাকে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন এই বিষয়টি তুলে ধরেন যে, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়, তা কোনো অর্থের বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে পাশে থাকার একটি আন্তরিক প্রয়াস হয়ে থাকে। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সড়ক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, চালক, যাত্রী ও পথচারীসহ সড়ক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ালে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ এম


হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে, গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে।

শের আলী ফাউন্ডেশনের আয়োজনে এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন। গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান সম্প্রদায়ের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান মাসুদ ও লাইজু রেঞ্জুমা।

অর্থাৎ, আলোচনা সভার পর উপজেলার শতাধিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের জন্য ব্যাট, বল, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানায়, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ও অনলাইনভিত্তিক বিনোদনের প্রতি অধিক ঝুঁকে পড়ছে, তাই মাঠমুখী খেলাধুলার প্রতি আগ্রহ হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো, দলগত চেতনা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এই ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ভবিষ্যতে এই ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে প্রজেক্টাইল হামলায় ধ্বংস ভারতীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৪ এম


লোহিত সাগরে প্রজেক্টাইল হামলায় ধ্বংস ভারতীয় জাহাজ

ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে প্রজেক্টাইল বোমার আক্রমণের পর ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ সম্পূর্ণভাবে ডুবে গেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় এবং একজন ইয়েমেনি নাবিকসহ মোট ১৪ জনকে ইয়েমেনের নৌ-বাহিনী উদ্ধার করেছে। পরে তাদের চিকিৎসাসেবাও প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট), এমএসভি ফাইজ নূর ওলিয়া নামক জাহাজটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়। একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পরে এটি সম্পূর্ণরূপে ডুবে যায়।

ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, উপকূলরক্ষী ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মোখা বন্দরে স্থানান্তর করা হয়।

এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নয়াদিল্লির কর্তৃপক্ষ। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি উল্টে গিয়ে ডুবে গেছে। এই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার কৃত নাবিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য সব সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সোনোয়াল বলেছেন, নিরস্ত্র যান্ত্রিক নৌযানের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। একই সঙ্গে ১৩ ভারতীয়সহ ১৪ নাবিক নিরাপদে উদ্ধার হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ বর্তমানে ভারতের জন্য একটি গুরুতর মানবিক ও কূটনৈতিক সংকট বয়ে এনেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশটির বহু জাহাজ ও নাবিক হামলার শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগের সঙ্গে নয়াদিল্লি বলেছে, এ ধরনের হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল ও বাণিজ্য দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।

গত মাসে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ ঘোষণা করেছে, যা ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ একটি সম্ভাব্য নতুন ফ্রন্টে পরিণত হয়েছে। একইসঙ্গে এটি উপসাগরের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য হুমকি বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%