ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন


এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা সোনি রাজদান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা সোনি রাজদান

দীপাবলির উৎসবের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই উৎসবের আনন্দের অংশ হিসেবে বাজি পোড়ানোর পরিবর্তে পরিবেশবান্ধব দীপাবলি পালনের আহ্বান জানিয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা। সম্প্রতি, অভিনেত্রী দিয়া মির্জার মাধ্যমে একটি সচেতনতামূলক ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে বৃহন্মুম্বই পৌরসভা (বিএমসি)। তবে পরে সেই ভিডিওটি মুছে ফেলা হয়।

এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এবার বাজি পোড়ানোর বিরোধিতা করেছেন অভিনেত্রী আলিয়া ভাটের মা, সোনি রাজদান।

বুধবার, সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে সোনি রাজদান। সেখানে দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী।

সোনি রাজদান মন্তব্য করেন, "যে কোনো ছোট শিশুর বাবা-মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, বায়ুদূষণের কারণে তাদের সন্তানরা কতটা ভুগছে। অসুস্থতার জন্য কত দিন স্কুলে যেতে পারছে না তারা।" এর পরেই বাজি পোড়ানোর পক্ষে যারা যুক্তি দিচ্ছেন, তাদের নিয়ে প্রশ্ন তোলেন সোনি রাজদান।

আলিয়ার মা আরও বলেন, "পরিবেশকে গুরুত্ব না দিয়ে যারা বাজি পোড়ানোকে সমর্থন করছেন, তারাই আসলে দেশদ্রোহী।" এমন পরিস্থিতিতেও যদি কেউ বলেন, এ বছর দীপাবলিতে অন্তত একটি বাজি পোড়ানো উচিত, তাহলে তাকেই তিনি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং দেশবিরোধী বলবেন।

তিনি বলেন, "নিজের এবং সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।" দিয়া মির্জার ভিডিও নিয়ে বিতর্কের কয়েক দিন পরেই সোনি রাজদান এ মন্তব্য করেছেন।

এদিকে, মুম্বাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ভিডিওতে দিয়া মির্জা বলেছিলেন, উৎসবের মৌসুমে আনন্দের সঙ্গে দীপাবলি পালন করতে হবে ঠিকই, তবে পরিবেশ ও স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। বাজি থেকে তৈরি হওয়া শব্দ ও বায়ুদূষণ আমাদের সবার জন্য ক্ষতিকর। তাই শব্দ নয়, আনন্দ দিয়ে দীপাবলি উদযাপন করুন। কিন্তু সেই ভিডিও মুছে দেয় বৃহন্মুম্বই পৌরসভা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেট ফুয়েলের দাম ফের বাড়লো, চার মাসে চতুর্থ দফা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


জেট ফুয়েলের দাম ফের বাড়লো, চার মাসে চতুর্থ দফা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বৃদ্ধি পেয়ে ১৮২ টাকা ৭১ পয়সা থেকে ১৮৯ টাকা ৩ পয়সা হয়েছে। গত চার মাসে এটি চতুর্থ দফায় দাম বৃদ্ধি করা হলো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসি নতুন দাম নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার হিসেবে নির্ধারিত হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম গত চার মাসে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগস্ট মাসে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা, যা সেপ্টেম্বর মাসে বেড়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা হয়েছে। অক্টোবরে দাম আরো বৃদ্ধি পেয়ে ১৮২ টাকা ৭১ পয়সা হয়েছে। সর্বশেষ নভেম্বরে নতুন দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এই মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবর মাসে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, নিহত ও আহত ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


অক্টোবর মাসে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, নিহত ও আহত ২০ হাজার

সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার দাবি করেছে যে, গত অক্টোবর মাসে ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর ৪০ হাজারেরও বেশি সামরিক হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোর ফলে প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল জানায়, ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু হওয়ার পর থেকে এসব সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী বিভিন্ন রণাঙ্গনে হুথিদের অবস্থান লক্ষ্য করে মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান চালিয়েছে।

প্রথম মাসের অভিযানে প্রায় ২০ হাজার হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত অথবা অন্য কোনোভাবে যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন।

তবে ইয়েমেন সরকারের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। একসময় তার নামেই সিনেমা চলত। বর্তমানে তিনি অভিনয়ে নেই। ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। ওই সিনেমায় তার নায়ক ছিলেন ওমর সানী।

পপি দীর্ঘ সময় ধরে আড়ালে রয়েছেন। তিনি গোপনে বিয়ে করেছেন এবং বর্তমানে স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার সিনেমা থেকে বঞ্চিত ভক্তরা নায়িকাকে আবারও ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন তার প্রথম সিনেমার গীতিকর।

‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ শিরোনামের একটি গান সিনেমাটিতে ব্যবহৃত হয়। গানটি এতটাই জনপ্রিয় ছিল যে, যে কোনো আয়োজন অনুষ্ঠানে এটি বাজানো হতো। জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকার গানটি লিখেছেন এবং আলম খান সুর দিয়েছেন। সম্প্রতি মিল্টন এ গানটি লেখার পেছনের গল্প শেয়ার করেছেন।

মিল্টন খন্দকার স্মৃতিচারণ করে বলেন, ‘গানটি লেখার সময় নির্দিষ্ট কোনো নায়িকার কথা তার মাথায় ছিল না। সিনেমায় নায়ক-নায়িকাকে উপস্থাপন করার সময় আমরা তাদের অন্যদের চেয়ে সেরা বলার চেষ্টা করি। যেমন, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। এ গানেও আমি মেয়ের চরিত্রটাকে ওইভাবে তুলনা করেছি যে, তুমি এত কিছুর মধ্যেও অনন্য।’

তিনি জানান, এ সিনেমার শুটিং চলাকালে একদিন সেটে গিয়েছিলেন। সেদিন পপিও সেখানে উপস্থিত ছিলেন। তাকে দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে, মনে হয়েছে গানটি শুধুমাত্র পপির জন্যই লেখা হয়েছে। মিল্টন বলেন, ‘পপিকে দেখে আমার মনে হলো, মেয়েটা তো সত্যিই চাঁদমুখের একটা মেয়ে। চাঁদের মতো সুন্দর। এভাবেই কথাগুলো মাথায় এসেছে। কিন্তু তখনো ভাবিনি, গানটা এ পর্যায়ে চলে যাবে।’

পপির অভিনয়ের প্রশংসা করেন এ গীতিকবি। তিনি দীর্ঘদিন ধরে বড় পর্দায় না থাকার বিষয়টিকে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি মনে করেন।

পপিকে ফিরে আসার আহ্বান জানিয়ে মিল্টন বলেন, ‘আমি মনে করি, পপি বাংলাদেশের একজন অসাধারণ অভিনেত্রী। সে সিনেমা থেকে দূরে থাকা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। আমি তার অভিনয়ের ভীষণ ভক্ত। আশা করব, তিনি আবারও ফিরে আসবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%