শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৩০ পি.এম
ঝুঁকিপূর্ণ ছাদ টিকিয়ে রেখেছে বাঁশের চটা, মৃত্যুফাঁদে কালীগঞ্জের হাট ‘চাঁদনী’ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রধান হাট চাঁদনীর নিত্যদিনের চিত্র হলো জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা ও কেনাকাটা। ১৯৮৮ সালে নির্মিত কাঁচাবাজারের ভবনটি এক যুগেরও বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এর কার্যক্রম থেমে নেই।ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিদিন শত শত ক্রেতা-বিক্রেতা, নারী ও শিশুর পদচারণা লক্ষ্য করা যায়। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়েই এখানে চলছে বেচাকেনা।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে গেছে রড।ভবনটি ধসে পড়া ঠেকাতে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ছাদের নিচে বাঁশের চটা ও খুঁটি (প্যালা) দিয়ে কোনোমতে ঠেকনা দিয়েছেন। চাল, ডাল, মুদি দোকান থেকে শুরু করে কাঁচাবাজারের এই ব্যস্ত হাট চাঁদনীতে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত ঘটে। ভবনের করুণ দশা না জেনেই অনেক ক্রেতা ঝুঁকিপূর্ণ ছাদের নিচে দাঁড়িয়ে কেনাকাটা করেন।এর আগে ২০১০ সালে হাট চাঁদনীর ছাদের একটি অংশ ধসে অজয় কুমার নামে এক চাল ব্যবসায়ী নিহত হন।Q/ওই দুর্ঘটনার পর প্রশাসনের টনক নড়ে। পরে ২০১৩ সালে ভবনটিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে এরপর দীর্ঘ ১৩ বছরেও বিকল্প ব্যবস্থা না হওয়ায় জীবিকার তাগিদে ব্যবসায়ীরা সেই ঝুঁকিপূর্ণ ভবনেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় প্রবীণ চাল ব্যবসায়ী অসিত কুমার হতাশা প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন সকালে ঘর থেকে বের হই, কিন্তু রাতে জীবিত ফিরতে পারব কি না জানি না। জীবন হাতের মুঠোয় নিয়ে ব্যবসা করছি।বড় কোনো প্রাণহানি না ঘটা পর্যন্ত কি কর্তৃপক্ষের টনক নড়বে না?’ব্যবসায়ী জালাল উদ্দিন জানান, বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা এলাকা পরিদর্শন করেছেন। আশ্বাসও মিলেছে অনেক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আশ্বাস আর প্রতিশ্রুতির বেড়াজালেই আটকে রয়েছে জনবহুল এই বাজারের সংস্কার বা পুনর্নির্মাণের কাজ।কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ইমদাদুল হক বলেন, ‘এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমি সরকার বা প্রশাসনের কাছে এটি পুনর্নির্মাণের জন্য আহ্বান জানাচ্ছি।’তিনি আরো বলেন, ‘একটি হকার্স মার্কেট বা এ জাতীয় কোনো মার্কেট দেওয়া গেলে আরো কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এলাকায় যাতে উন্নয়ন হয়, সে দিকটিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।’স্থানীয়দের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ এই হাট চাঁদনীতে যেকোনো মুহূর্তে বড় ধরনের ধস নামলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বড় কোনো বিপর্যয় ঘটার আগেই জরাজীর্ণ ভবনটি ভেঙে সেখানে আধুনিক ও নিরাপদ বাণিজ্যিক অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ‘এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা আছে। নতুন ভবন তৈরির পরিকল্পনা আছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আলিফ আহমেদ চন্দন (২৪)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সৌদি আরবের দাম্মাম শহরে এই দুর্ঘটনা ঘটে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। আলিফ আহমেদ চন্দন পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরুরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরে মিনিস্টার বলদিয়া কম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে প্রায় সাত বছর আগে আলিফ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি কাজ করে পরিবারের ভরণপোষণে সহযোগিতা করছিলেন। প্রায় এক বছর আগে দেশে এসে তিনি বিয়ে করেন এবং ছুটি শেষে আবার সৌদি আরবে ফিরে যান।বৃহস্পতিবার, আলিফ কম্পানি থেকে ছুটি নিয়ে মাইক্রোবাসে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।আলিফের বাবা আব্দুল হাই বলেন, ‘অনেক আশা-ভরসা নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে—এমন আশা ছিল। শুক্রবার বিকেলে মোবাইল ফোনে তার মৃত্যুর খবর পাই।FDSAআমার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাহিদ ইসলাম বলেছেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।" তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ। ফাইল ছবি।
তিনি আরও জানান, গণতন্ত্র কার্যকর করতে হলে দেশের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালনের স্বাধীনতা ও নিজ নিজ আচারের স্বাধীনতা নিশ্চিত করা আবশ্যক।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।নাহিদ ইসলাম গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "সম্প্রীতি নিশ্চিত করা ব্যতীত আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না।" তিনি উল্লেখ করেন, গণতন্ত্র সকল সম্প্রদায়ের জন্য এবং সবার স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
ইতিহাসেরবই পড়ুন
তিনি দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলেন, "যারা সংখ্যায় কম কিংবা ধর্ম ও জাতিগতভাবে কম, তাদের ওপর নানা ধরনের নির্যাতন হয়েছে।" নাহিদ অভিযোগ করেন, এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে। তিনি বলেন, "আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি, এ দেশে যারা সংখ্যায় কম, ধর্মের দিক থেকে কিংবা জাতির দিক থেকে কম, তাদের ওপর নানা ধরনের নির্যাতন-নিপীড়ন হয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার চুপ ছিল।"
তিনি আরও বলেন, "অভ্যুত্থানের পরে বারবার বলে এসেছি, দেশে বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।" তিনি জানান, "আমরা এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।"
নাহিদ ইসলাম ধর্ম-বর্ণের বিভেদ ভুলে দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কোকেন ব্যবহারের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিওস। কোর্টে ফেরার জন্য তাকে অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ), কারণ তিনি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
৩১ বছর বয়সী কিরিওস গত ২২ জুন মায়োর্কায় একটি এটিপি টুর্নামেন্ট চলাকালে ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। পরে তিনি কোকেন ব্যবহারের কথা স্বীকার করে এটিকে ‘বিশাল ভুল’ বলে উল্লেখ করেন। ৪ আগস্ট আইটিআইএ তাকে সাময়িক নিষিদ্ধ করে।
শুক্রবার আইটিআইএ জানায়, কিরিওস মায়োর্কা টুর্নামেন্টের আগের রাতে বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে সামাজিকতার অংশ হিসেবে কোকেন ব্যবহার করেছিলেন বলে ব্যাখ্যা দিয়েছেন। স্বাধীন বৈজ্ঞানিক বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে সংস্থাটি ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে বলে গ্রহণ করেছে।
ওয়াডার নিয়ম অনুযায়ী এ ধরনের অপরাধে সাধারণত তিন মাসের নিষেধাজ্ঞা হয়। তবে চিকিৎসাগত পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিলে শাস্তি এক মাসে কমিয়ে আনা যায়। সেই সুযোগেই ৩ সেপ্টেম্বর কিরিওসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
তবে মায়োর্কা টুর্নামেন্ট থেকে অর্জিত তার প্রাইজমানি ও র্যাঙ্কিং পয়েন্ট বাতিল থাকবে।
২০২২ সালের উইম্বলডনের ফাইনালিস্ট কিরিওস এটিপি ট্যুরে সাতটি একক শিরোপার মালিক। একসময় বিশ্বের ১৩ নম্বরে ওঠা এই অস্ট্রেলিয়ানের বর্তমান র্যাঙ্কিং ৯১৮।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় দলের দরজা সাব্বিরের জন্য খোলা রয়েছে, এমন মন্তব্য করেছেন হাবিবুলবাংলাদেশ এইচপি সেমিফাইনাল জিতলে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার সুযোগ পেত। কিন্তু শেষ ওভারে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশের কাছে ১ উইকেটে পরাজয়ের ফলে শ্রেষ্ঠত্বের ফাইনালে যাওয়ার সুযোগ হারিয়েছে তারা।ফাইনালে না উঠলেও মোহাম্মদ রুবেল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ৭ ম্যাচে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ২৩ উইকেট অর্জন করেন। সাব্বির রহমানও দারুণ ব্যাটিং করেছেন। হাবিবুল বাশার সুমনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা জাতীয় দলের পরিকল্পনায় আছেন কি না।এক সময়ের জাতীয় দলের নিয়মিত সদস্য সাব্বির ৭ ম্যাচে ১৮৪ রান করেছেন। টি-টোয়েন্টি সংস্করণে তার ভাবনা নিয়ে জানতে চাইলে হাবিবুল বলেছেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।আমাদের সামনে অনেক খেলা রয়েছে, পরিকল্পনায় সে রয়েছে। রুবেলের মতো সাব্বিরও চিন্তাভাবনার বাইরে নেই। সে অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’হাবিবুল জানান, সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা।সাবেক অধিনায়ক বলেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’এদিকে এশিয়ান গেমসের প্রসঙ্গে রুবেলের বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল মন্তব্য করেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে ৩০ জনের দল দিতে হয়, সেটা দিতে হয়েছে তিন মাস আগে। গেমসের কিছু নিয়মকানুন রয়েছে। সেখানে পরিবর্তন করার সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন রুবেলের পারফরম্যান্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ