০২:১৩ এম
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মাটি চাপায় মোহাম্মদ মিনহাজ (৮) নামে আরও এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও একজন নারী আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকালে উপজেলার টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। এই ঘটনায় জেলাটিতে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
নিহত শিশু মিনহাজ আলম্ম্যার ঝিরি এলাকায় কলিমুল্লার ছেলে এবং এই ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানি জান্নাতুল ফেরদৌস।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট স্বজনরা জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে আলম্ম্যার ঝিরি এলাকায় পাহাড়ের পাশে বসবাসকারী কলিমমুল্লার ঘরের ওপর বিকেলে পাহাড় ধসে পড়ে। এতে মাটির চাপায় শিশু মিনহাজ ও তাঁর নানি জান্নাতুল ফেরদৌস চাপা পড়ে যান। পরবর্তীকালে মাটি সরিয়ে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়। আর আহত জান্নাতুল ফেরদৌসকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পেকুয়া থানার পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধসে মাটি চাপা পড়ে মিনহাজ নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে আটজন এবং কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় ঘটনায় একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন