০৬:৩১ পি.এম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রংপুরে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রংপুর জেলা প্রশাসক অফিসের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি’র যুগ্ম পরিচালক সহিদুর রহমান সুমন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি রংপুর কার্যালয়ের উপ-পরিচালক নুরেলা আক্তার।
আরও পড়ুন: কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সভায় বক্তারা জানান, বিআরডিবি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র বিতরণসহ নানা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ফলে তৃণমূলের নারীরা স্বাবলম্বী হচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। জেলা প্রশাসন ও বিআরডিবি আয়োজিত এই অনুষ্ঠানে বিআরডিবি’র সদস্যদের মাঝে ঋণের চেক, গাছের চারা বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে নানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন