১১:৩২ পি.এম
রাজশাহীতে এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুত্বের তিন দশক’ প্রতিপাদ্য নিয়ে। শুক্রবার (৯ অক্টোবর) রাজশাহীর সীমান্ত অবকাশ পদ্মার পাড়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।
‘এসো মিলি একতানে, বন্ধুত্বের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলার আয়োজন করেছে ‘এসএসসি ’৯৬ ব্যাচ রাজশাহী’। রাজশাহীয়ানের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ এই মিলনমালা অনুষ্ঠানটি। এটির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামুল হক- আহবায়ক, আলাউদ্দিন সদস্য সচিব এবং শরিফুল ইসলাম যুগ্ম আহবায়ক।
বন্ধুত্বের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় পুরোনো বন্ধুদের মিলন, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
আরও পড়ুন: ছুরি-সুইস গিয়ার ও কস্টেপ নিয়ে বাসায় হানা: কাউনিয়ায় আটক মুখোশধারী দস্যু
অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আগমন ও উপহারসামগ্রী গ্রহণের মাধ্যমে। সকাল ৯টা ৩০ মিনিটে র্যালি অনুষ্ঠিত হয়, এবং সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ ও প্রয়াত বন্ধুদের স্মরণে বিশেষ মোনাজাত, সভাপতির স্বাগত বক্তব্য, প্রজন্ম ’৯৬ এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, জেলা ভিত্তিক বন্ধুদের পরিচয়পর্ব ও শুভেচ্ছা বক্তব্য, জুমার নামাজ ও মধ্যাহ্নভোজ, রাজশাহী কিংসের খেলোয়াড়দের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর একত্রিত হয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন