ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০, মৃত্যু ১


চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০, মৃত্যু ১

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এই রোগে আক্রান্ত ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত আগস্ট মাসে গড়ে প্রতিদিন ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়।

এদিকে, বুধবার খালেদা বেগম (৪৭) নামের এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বুধবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান সই করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, খালেদা বেগম নামের ওই নারী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ১৮৬ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৫ জন।

 

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্য রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এটি চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের শুরুতে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তা গত মাসের আক্রান্তের তুলনায় অনেক বেশি হতে পারে।

 

জানা যায়, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ১৮৬ জন। এর মধ্যে নগরে ৯৩৬ জন, জেলায় ৯৫৫ জন এবং চট্টগ্রামের বাহির থেকে আসা রোগী ২৯৫ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১ হাজার ১৫১ জন, নারী ৬০২ জন এবং শিশু ৪৩৩ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৮৭ জন। সরকারি হাসপাতালে ১ হাজার ৮৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৩৯ জন ভর্তি হয়েছে।

 

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

‎‎টাঙ্গাইল, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আজ সখিপুর উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আওয়াল শফি (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর একটার দিকে সখিপুরের নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আওয়াল শফি সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মো. মোশারফ হোসেনের পুত্র। তিনি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আওয়াল শফি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল থেকে নিজ বাড়ির দিকে যাত্রা করছিলেন। যখন তিনি নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আওয়াল শফির মৃত্যু ঘটে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন নিশ্চিত করেন যে, পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মো. এহছানুল হককে সরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালনকারী সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে এই দায়িত্ব দিয়েছে সরকার। 

মো. এহছানুল হক ও মো. কামরুজ্জামান চৌধুরী দু’জনই তাদের আগের দায়িত্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আজ এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

আলাদা আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান

শেরপুরের নকলায় আগস্ট মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি যেসব শিক্ষার্থী গত মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির মাসসেরা পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলেদেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও ওসহিগিী বেগম; সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, মুক্তা খাতুন, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুপার শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে তথা শ্রেণিমুখী করতে কয়েক বছর ধরেই মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার সঙ্গে শুল্কযুদ্ধ ও ‘লেক আমেরিকা’ নামকরণ: জনমত জরিপে বড় ধাক্কা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


কানাডার সঙ্গে শুল্কযুদ্ধ ও ‘লেক আমেরিকা’ নামকরণ: জনমত জরিপে বড় ধাক্কা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের পাশাপাশি ঐতিহাসিক ‘লেক অন্টারিও’ (Lake Ontario)-এর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশ জারি করেছেন। এই পদক্ষেপের ফলে দেশের ভেতরেই তীব্র জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নতুন এক জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের একটি বড় অংশ প্রেসিডেন্টের এই দুই সিদ্ধান্তের বিরুদ্ধে। ২০২৬ সালের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের (Midterm Elections) আগে ট্রাম্পের এই পদক্ষেপ তার নিজের দল রিপাবলিকান পার্টির মধ্যেও অস্বস্তি সৃষ্টি করছে।

সংবাদ সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোস (Reuters/Ipsos)-এর সাম্প্রতিক একটি যৌথ জনমত জরিপের ফলাফল অনুযায়ী, লেক অন্টারিও-র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার আদেশের বিরুদ্ধে ৬৩ শতাংশ আমেরিকান রায় দিয়েছেন। অন্যদিকে, প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মাত্র ১৪ শতাংশ মানুষ। এমনকি ট্রাম্পের নিজ দলের রিপাবলিকানদের মধ্যেও ৪৩ শতাংশ সদস্য এই নামকরণের বিরোধিতা করেছেন, যেখানে সমর্থনে এগিয়ে এসেছেন মাত্র ৩৩ শতাংশ।

 

কানাডার সঙ্গে শুরু হওয়া নতুন বাণিজ্যিক সংঘাত ও শুল্কনীতির ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের অবস্থানকে লাল কার্ড দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ আমেরিকান কানাডিয়ান পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের বিপক্ষে মতামত দিয়েছেন। এর বিপরীতে, মাত্র ২০ শতাংশ নাগরিক ট্রাম্পের এই কঠোর বাণিজ্য নীতিকে সমর্থন জানিয়েছেন।

আমেরিকানদের একটি বড় অংশ মনে করছেন, কানাডার সঙ্গে অযাচিত কূটনৈতিক ও অর্থনৈতিক বিরোধ তৈরির পেছনে মূলত যুক্তরাষ্ট্রের নীতিই দায়ী। ৪৬ শতাংশ উত্তরদাতা এই সংকটের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন, যেখানে কানাডাকে দায়ী করেছেন মাত্র ১২ শতাংশ। এছাড়া ৪০ শতাংশ আমেরিকান আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই বাণিজ্যিক সংঘাতের ফলে তাদের ব্যক্তিগত ও পারিবারিক অর্থনৈতিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্লেষকদের মতে, ভৌগোলিক কোনো স্থান বা জলাশয়ের নাম পরিবর্তনের ট্রাম্পের এই ঝোঁক এবার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। ইতিপূর্বে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগের ক্ষেত্রেও ট্রাম্পের ওপর জন অসন্তোষ দেখা গিয়েছিল। কানাডা সীমান্ত ঘেঁষা মার্কিন অঙ্গরাজ্যগুলোর রিপাবলিকান প্রার্থীরাও চিন্তিত, কারণ ট্রাম্পের এমন নীতি তাঁদের আসন্ন নির্বাচনে ভোটের সমীকরণে পিছিয়ে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%