০৬:০৯ পি.এম
নাটোর, ১৬ আগস্ট, ২০২৬ : জেলার লালপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু ঘটে।
আজ রোববার দুপুরে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের একটি পুকুরে ঘটনাটি ঘটে।
মৃত শিশু সাজিদ হোসেন জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
আরও পড়ুন: রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার শিশু সাজিদ হোসেনের মা ছাবিনা খাতুন বাড়ির পাশে বটতলাতে পাট শুকানোর কাজে যাওয়ার সময় সাজিদকে সাথে নিয়ে যান। এরপর সাজিদ খেলার উদ্দেশ্যে একাই বাড়ির দিকে রওনা হয়। দুপুর দেড়টায় মা ছাবিনা খাতুন যখন বাড়িতে ফিরে সন্তানকে খুঁজে না পান, তখন খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে নাজমুল মেম্বারের পুকুরে ভাসমান অবস্থায় সাজিদের মরদেহ উদ্ধার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন