১০:০৬ এম
আমেরিকার মিসৌরি রাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে সরাসরি আর্জেন্টিনা আর আলজেরিয়ার খেলা উপভোগ করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। খেলার মাঠে আর্জেন্টিনার বিজয় ও লিওনেল মেসির হ্যাটট্রিক গোলে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দুই তারকা সাপোর্টার।
বুধবার (১৭ জুন) ২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই বিশাল বিজয়ের মুহূর্ত নিজের ভেরিফায়েড ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নাদিয়া। একাধিক ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে এ তারকা দম্পতির বিশ্বকাপ ফুটবল খেলা উদ্যাপনের চিত্র।
ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার কারণে নাদিয়া তার প্রিয় দলের জার্সি পরেছেন। অন্যদিকে, নাঈম দলের জার্সি না পরলেও দলের পতাকার রংকে প্রাধান্য দিয়ে একটি আকাশি রঙের টিশার্ট পরেছিলেন।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
প্রিয় তারকার এই পোস্টের পর, মন্তব্যের ঘরে নেটিজেনরা তাদের মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। আর্জেন্টিনা দলের সাপোর্টাররা অভিনেত্রীর সুরে সুর মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রসেনজিৎ দাস নামের একজন ভক্ত নাদিয়াকে উদ্দেশ্য করে লেখেন, ‘জীবন সার্থক বসের খেলা সামনে থেকে দেখা’। সাদিয়া আফরিন নামে আরেক ভক্ত মন্তব্য করেন, ‘ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন অভিনন্দন’।
তবে মন্তব্যের ঘরে নেটিজেনদের আরেক অংশ আর্জেন্টিনার এই জয়ে আনন্দ প্রকাশ করেননি, বরং কটাক্ষ করেছেন। এমডি দেলোয়ার হোসেইন নামের এক নেটিজেন নাদিয়াকে প্রশ্ন করে লেখেন, ‘বিশ্বের ১ নম্বর দলের সঙ্গে কি খেলেছে আর্জেন্টিনা’? পারভেজ আলম স্বপন নামে আরেকজন লেখেন, ‘আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে— একটু ধীরে লাফান! প্রতিপক্ষের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে আর আপনাদের উদ্যাপন দেখে মনে হচ্ছে ব্রাজিল, জার্মানি আর ফ্রান্সকে এক ম্যাচে হারিয়ে দিয়েছেন’!
উল্লেখ্য, ২০১৩ সালে অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাদিয়া ২০১৬ সালের ১৫ জানুয়ারি জনপ্রিয় মডেল ও অভিনেতা এফ এস নাঈমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১০ বছরের সুখের সংসার এই তারকা দম্পতির।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন