১১:০৮ এম
রংপুরে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মরদেহ, যেটি চোখ উপড়ানো অবস্থায় ছিল।
এই ঘটনাটি ঘটে সোমবার (২৯ জুন) দুপুরে। বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ বটতলা এলাকার ধানক্ষেতের পাশে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জাইদুল ইসলাম (৫০)। তিনি বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার
স্থানীয়রা জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং চোখ উপড়ে ফেলার বিষয়টি খুবই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন