ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ডা. পাভেল


সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ডা. পাভেল

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হাসপাতাল থেকে ছাড় পাওয়ার খবরটি আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আমাদের জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করায় অধ্যাপক ডা. পাভেলকে প্রথম দিকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শুক্রবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শায়রুল কবির খান আরও জানান, সেখান থেকে চিকিৎসা শেষে বর্তমানে অধ্যাপক ডা. পাভেল কিছুটা সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ, জামায়াতের সঙ্গে সম্পর্কের অভিযোগ

তিনি দেশের জনগণের কাছে অধ্যাপক ডা. পাভেলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় দোয়া করার জন্য আবেদন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সূচকের ঊর্ধ্বগতিতে শেয়ারবাজার, লেনদেন ১ হাজার ৬৫১ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সূচকের ঊর্ধ্বগতিতে শেয়ারবাজার, লেনদেন ১ হাজার ৬৫১ কোটি টাকা

 দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ হয়েছে।

আজ মঙ্গলবার ডিএসইতে মোট ৩ লাখ ৫৬ হাজার ৬৬৭টি ট্রেডের মাধ্যমে ৩৯৩টি কোম্পানির মোট ৪৬ কোটি ৫০ লাখ ১৬ হাজার ২৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। এর ফলে, ডিএসইতে এদিন মোট লেনদেনের পরিমাণ দাাঁড়িয়েছে ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯১৩ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১১ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়াও, ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ দশমিক ১০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ দশমিক ০৪ পয়েন্টে পৌছেছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে, ডিএসইতে আজ শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তৌফিকা ফুড, বিএসসিসি, মালেক স্পিনিং, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ইস্টার্ন হাউজিং অন্তর্ভুক্ত ছিল।

দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল আমান ফিড, এপেক্স ট্যানারি, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আল-হাজ টেক্সটাইলস, বিএসআরএম স্টিলস, ফু-ওয়াং সিরামিক, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দর পতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল ইন্ট্রাকো লিজিং, পিপলস লিজিং, মেঘনা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১, সানলাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলস এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

ক্যাটাগরি ভিত্তিতে, বাজারের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে, ৮৪টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, ২১টির কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির শেয়ারদর বেড়েছে, ৩২টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। এদিন ‘এন’ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

এদিকে, মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ৪টির দর বেড়েছে, ১৬টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

করপোরেট বন্ডের ২টি ইস্যুর উভয়ের দর কমেছে। এছাড়া, লেনদেন হওয়া ৫টি সরকারি সিকিউরিটিজ (জি-সেক)-এর সবগুলোরই দর কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে, খেলনা গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি রবিউল আলম সিদ্দিকী কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা হিসেবে চিহ্নিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা পিংকি পেট্রল পাম্প এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রবিউল আলম সিদ্দিকীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি খেলনা গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটক রবিউল আলম সিদ্দিকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশকে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও স্থানাপন্ন ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। প্রধানমন্ত্রী সাক্ষাৎকালে পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের জন্য প্রশংসা করেন। তিনি এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি ক্লিন ২০১৬ সালের ৩ জুন একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে এবং বর্তমানে ৫৮ হাজারেরও বেশি সদস্য নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী এবং ৭৬টি পরিচ্ছন্ন উদ্যান গড়ে তোলার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মোল্লা শাওনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ: দুই ভাইসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বরিশাল থেকে সম্রাট হোসেন

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


সাংবাদিক মোল্লা শাওনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ: দুই ভাইসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা

ঝালকাঠি জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায় বেলা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোল্লা শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, প্রাণনাশের হুমকি ও ধারাবাহিক সাইবার হয়রানির অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি হিসেবে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব বিন্নীপাড়া এলাকার আবুল বাশার মৃধার দুই ছেলে মোঃ মিজানুর রহমান (ফারুক) ও তার ভাই বাংলাদেশ সেনা সদস্য মোঃ শাহিন মৃধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে যে, ১ নম্বর আসামি বর্তমানে বরিশাল বিমানবন্দর থানাধীন লুৎফর রহমান সড়কের বি-ব্লকে বসবাস করছেন এবং ২ নম্বর আসামি শাহিন মৃধা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।

আদালতে দাখিল করা আরজিতে বলা হয়েছে, ১১ জুলাই ২০২৬ থেকে বিভিন্ন সময়ে বাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন, মানহানিকর প্রচারণা এবং সাইবার হয়রানির ঘটনাগুলি সংঘটিত হয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর ১৭, ১৮(১)(গ), ১৯, ২২, ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ১ নম্বর আসামি মিজানুর রহমান (ফারুক) ধানসিড়ি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলার বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ২ নম্বর আসামি শাহিন মৃধা, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত বলে মামলায় উল্লেখ করা হয়েছে, ছুটিতে বাড়িতে এসে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছেন বলেও আরজিতে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ আদালতের মাধ্যমে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল মোল্লা সাংবাদিকদের জানান, তথ্য-উপাত্ত সংযুক্ত করে ফারুক, শাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মামলার বাদী মোঃ মোল্লা শাওন বলেন, “দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এসব ঘটনার প্রতিকার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি আদালতের আশ্রয় নিয়েছি। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ১ নম্বর আসামি মিজানুর রহমান (ফারুক) ও ২ নম্বর আসামি শাহিন মৃধার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%