ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যে জায়গা


দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যে জায়গা

কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

আরও পড়ুন: দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, ওড়না পেঁচিয়ে

আবহাওয়া অধিদপ্তর এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পাওয়া গেছে (অবস্থান: ২১.৫৭° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৯° পূর্ব দ্রাঘিমাংশ)। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

এখন পর্যন্ত, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালোজাদুর বিরুদ্ধে এবার শিক্ষার্থীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


কালোজাদুর বিরুদ্ধে এবার শিক্ষার্থীদের মানববন্ধন

ঘানার তান্ত্রিক কেপ ভার্দে কিংবা আরেকটি ঘটনার মধ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে নয়। সত্যিকার অর্থে ঘটনাটি বাংলাদেশেরই। ঝিনাইদহের কালুখালিতে রানী ও সিনিয়া একই ক্লাসে পড়াশোনা করে আসছে। তাদের মধ্যে পড়াশোনা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা শুরু হয়। এর মধ্যেই রানী নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে রটে যায় যে সিনিয়া তাকে কালো জাদু করেছে। এই অজুহাত দিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

রোববার (২৮ জুন) দুপুরে, এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম এই ঘটনার বিষয়ে মন্তব্য করে জানান, একটি মেয়ে অসুস্থ হয়েছে, সেখানে আরেকটি মেয়ের দোষ কোথায়? আসলে শিক্ষকদের উদাসিনতার জন্য এমন ঘটনা ঘটে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আধুনিক যুগে ছেলেমেয়েরা কী শিখছে? এই ঘটনায় একদিকে যেমন ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মানহানি হলো, অন্যদিকে সিনিয়া নামের মেয়েটির লেখাপড়া সংকটে পড়েছে।

কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, আমরা (শিক্ষকরা) এ ব্যাপারে কিছুই জানি না। ক্লাস শুরুর আগে ছাত্র-ছাত্রীরা এ কাজ করেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এ ব্যাপারে মন্তব্য করে বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি। তারপর বিষয়টি দেখা হবে।

আধুনিক যুগে শিক্ষার্থীদের কালোজাদু নিয়ে মানববন্ধনের নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। তারা এ ঘটনার সঠিক তদন্তের জন্য জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলের ওয়াকআউট সংসদ অধিবেশন থেকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


বিরোধী দলের ওয়াকআউট সংসদ অধিবেশন থেকে

 

বিলের প্রতিলিপি না পাওয়ার কারণে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার (২৮ জুন) রাতে সংসদ অধিবেশনের শেষের দিকে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলী চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করার পর স্পিকার তাকে ফ্লোর দেন। এ সময় বিরোধী দলের একাধিক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়িয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডারে কথা বলাটা এন্ডলেস (অনন্ত) হয়ে যাবে। আমাদের ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনাদের ভালোর জন্যই বলছি, প্লিজ বসুন। আপনাদের জন্য সুখবর আছে।’

একপর্যায়ে হট্টগোল আরও বৃদ্ধি পেলে সরকারি দলের পক্ষ থেকে আগামীকাল বিবৃতি দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্পিকার শেষ পর্যন্ত সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রীর বিবৃতি স্থগিত ঘোষণা করেন এবং অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবি করা হলো।’ তিনি উপস্থিত সকল সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ ও বাংলাদেশ জিন্দাবাদ বলে স্পিকারের আসন ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইভেটকারে গরু নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল দুই চোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


প্রাইভেটকারে গরু নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল দুই চোর

গরু চুরি করে প্রাইভেটকারে তুলে পালানোর সময় ধরা পড়েছে চোরচক্রের দুই সদস্য। রবিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজী কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেওয়ানজিকান্দি গ্রামের সড়কের পাশে একটি বাগানে ঘাস খাচ্ছিল ছোট একটি গরু। এ সময় দুই চোর গরুটিকে প্রাইভেটকারের পেছনের অংশে ঢুকিয়ে চলতে শুরু করে। দেড়শ মিটার এগুতেই গাড়িতে গরুর গলার আওয়াজ শুনে এলাকার কয়েকজন দৌঁড়ে প্রাইভেটকারটি আটকায় এবং গরুটি দেখতে পেয়ে সেটিকে নামিয়ে আনে। পরে চোরদের ধরে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দুই চোরকে আটক করে।

আটক দুজন হলেন– নোয়াখালীর সেনবাগ উপজেলার বেলাল মিয়া, কুমিল্লার লাকসাম উপজেলার মো. বিল্লাল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, জনতার হাতে আটক দুজন একটি প্রাইভেটকারে এসে আমান উল্লাহ নামে একজনের গরুটি চুরি করে পালাচ্ছিল। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে ফিরে গেল পুলিশ,

রাজশাহীতে নেতাকর্মীদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


রাজশাহীতে নেতাকর্মীদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা

রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় ডিবি পুলিশের অভিযানের সময় হত্যামামলার এজাহারভুক্ত আসামি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেককে ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশি উপস্থিতির মধ্যেও তাকে ভবন থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা বিশেষভাবে নজর কেড়েছে।

শনিবার দিবাগত রাতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন নিউমার্কেট এলাকার একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং অন্যান্য তথ্য নিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

মীর তারেক গত বছরের ৭ মার্চ নগরীর দড়িখড়বোনা এলাকায় রিকশাচালক গোলাম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার বিরুদ্ধে ওই মামলায় তিনি এখনো গ্রেফতার হননি এবং আদালত থেকেও তিনি জামিন নেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানার একটি পুলিশ দল নিউমার্কেট এলাকার ওই ভবনকে ঘিরে ফেলে। এ সময় মীর তারেক পাশের ভবনের ছাদে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করার সময় তিনি আহত হন।

ঘটনার সময় মীর তারেক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন, পুলিশ তাকে গ্রেফতার করতে এসেছে। তিনি নেতাকর্মীদের ঘটনাস্থলে আসার আহ্বান জানান। পরে সেখানে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতি দ্রুত অতিরিক্ত পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) মোতায়েন করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিটের দিকে ডিবি পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। এর পরই রাত ১টার দিকে নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে এসে ভবনের তালা খুলে আহত অবস্থায় মীর তারেককে বের করে নিয়ে যান।

অভিযোগ উঠেছে, সেসময় ভবনের সিসিটিভি ক্যামেরা আড়াল করার চেষ্টা করা হয় এবং কয়েকজন সাংবাদিককে ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।

কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছেন, ডিবির অভিযানের উদ্দেশ্য ছিল মীর তারেককে গ্রেফতার করা নয়। তিনি বলেন, পুলিশ সেখানে অন্য একটি আসামিকে ধরতে গিয়েছিল। মীর তারেক বিষয়টি ভুল বুঝে আত্মগোপনের চেষ্টা করেছিলেন। কাঙ্ক্ষিত আসামিকে না পাওয়ায় পুলিশ ফিরে যায়।

পুলিশের এই বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের দাবি, যদি অভিযানটি মীর তারেককে ঘিরে না হয়ে থাকে, তবে কেন নেতাকর্মীরা সেখানে এসে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিলেন এবং তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হলো—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা জানতে চেয়েছেন, হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি ঘটনাস্থলে থাকার বিষয়টি জানার পরও কেন তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হলো না। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি শাহ মখদুম থানার ছায়ানীড় এলাকায় ফয়সাল বাঁধন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে।

এদিকে রিকশাচালক গোলাম হোসেন হত্যা মামলার নথি অনুযায়ী, মীর তারেক ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার সময় ফেসবুক লাইভে মীর তারেক দাবি করেছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশ ডাকলে হাজির হবেন। তিনি বলেছেন, অযথা তার গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। অবশ্য পরে ওই লাইভ ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

এভাবেই মধ্যরাতের এই অভিযান, পুলিশের অবস্থান, হত্যা মামলার আসামির ঘটনাস্থল ত্যাগ এবং সাংবাদিকদের বাধা দেওয়ার মতো অভিযোগ—সব মিলিয়ে এই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির কয়েকজন নেতা বলেছেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা পুলিশের দায়িত্ব। তবে পুলিশের কাজে বাধা দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা চলতে থাকলে পুলিশের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তারা মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%