ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দোহা


আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দোহা

বিশ্বের বিভিন্ন স্থানে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের কারণে দিন দিন বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুমান স্কোর ১২৬। বাতাসের এই স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে দেখা হয়। তবে গতকাল সোমবার ঢাকার বাতাসের মান ছিল মাঝারিমানের।

এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে কাতারের দোহা, যার স্কোর ১৬১। এটি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৪।

বাংলাদেশের রাজধানী ঢাকা ১২৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ভারতের দিল্লি, কসোভোর প্রিস্টিনার মতো শহরগুলো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে গন্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদ: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ এম


ইরানের বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার অভিযোগ

ইরাকের কুর্দিস্থান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কুর্দি গোয়েন্দা সংস্থা পারাস্তিনের প্রধানের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ ওঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার স্থানীয় সময়ে হামলার এ অভিযোগ করে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)।

কেআরজি জানায়, হামলায় কোনো হতাহত হয়নি। কিন্তু হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেননি। বারজানি জানান, কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী অধিদপ্তরের তথ্য ও তদন্তের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন যে, ইরান ড্রোন ব্যবহার করে তার ব্যক্তিগত কার্যালয় এবং পারাস্তিনের প্রধানের বাসভবনে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বারজানি এই হামলার তীব্র নিন্দা করেন।

তিনি হামলাটিকে ‘বেপরোয়া ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেন। বারজানি বলেন, এ ধরনের হামলা শুধু পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে না, বরং কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি তৈরিতে সহায়ক হচ্ছে। তিনি বলেন, এসব হামলা কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে তাদের দায়িত্ব পালন ও জনগণকে নিরাপত্তা দেওয়ার কাজ থেকে বিরত রাখতে পারবে না।

 

তবে কুর্দিস্তান সরকারের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বারজানির কার্যালয়ে ড্রোন হামলার সংবাদকে ‘অত্যন্ত সন্দেহজনক ঘটনা’ হিসেবে মন্তব্য করেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। বাঘাই বলেন, ইরান এই হামলার নিন্দা জানায়। একইসঙ্গে, তিনি সন্দেহ প্রকাশ করেন যে, তেহরানকে দায়ী করার উদ্দেশ্যে হামলাটি সাজানো হয়ে থাকতে পারে।

বাঘাই বলেন, ইরাকি কর্মকর্তারা পূর্বে বিদেশি কয়েকটি শক্তির সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠী শনাক্ত করার কথা জানিয়েছিলেন। এসব গোষ্ঠী ইরানকে দায়ী করার উদ্দেশ্যে সাজানো হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

বাঘাই ঘটনাটি সতর্কতার সঙ্গে এবং গভীরভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, ইরান ও ইরাকের শত্রুরা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বাঘাই জানান, ইরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার যেকোনো চেষ্টা এড়ানো জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ এম


ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল ঐতিহাসিক জয় পেয়েছে। এই জয়ের বিষয়টি দেশের ক্রিকেট ইতিহাসে বড় করেই লেখা হবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি উল্লেখ করেন, এই জয়ের সকল কৃতিত্ব খেলোয়াড়দেরও।

সম্প্রতি তামিম এক সাক্ষাৎকারে বলেন, এটা একটি দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে তা সত্যিই দুর্দান্ত। এটি কেবল একটি জয় নয়, বরং এটি বিশ্বের কাছে একটি বার্তা। টেস্ট ক্রিকেটে যেভাবে আমরা খেলছি, পাকিস্তান সিরিজেও আমরা একইভাবে পারফর্ম করেছি। বাংলাদেশের ক্ষেত্রে গ্রিনিশ উইকেট দেখতে পাওয়া একটি অস্বাভাবিক বিষয়।

তিনি বলেন, ফাস্ট বোলিং ইউনিটকে (দারুণ) অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের কারণে আমরা ম্যাচটি (জেতার) সুযোগ সৃষ্টি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররা দারুণ খেলার মাধ্যমে অবদান রেখেছে। আমি এই নিয়ে অনেক খুশি এবং গর্বিত।

তামিম আরও বলেন, এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করেছে এবং এই অর্জন নিয়ে এসেছে। আমরা বোর্ডের পক্ষ থেকে কেবল তাদের সুযোগ-সুবিধা প্রদান করি, এটাই আমাদের কাজ। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, বরং আমাদের উচিত তাদের দিচ্ছে কৃতিত্ব। এটি হয়ত বাংলাদেশের ইতিহাসের সেরার সেরা জয় হতে পারে।

সিরিজের আগে টেস্ট দলের অধিনায়কের সাথে নিজের আলাপের বিষয়টিও শেয়ার করেছেন তামিম। তিনি বলেছেন, "আমার এখনও মনে আছে অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। অধিনায়ক বলেছিল যে, তার দলের সাথে কথা বলেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে তারা জিততে পারে।" তিনি আরও বলেছেন, "অবশ্যই, কেন নয়? অনেক কঠিন কাজ হবে। বড় দলের জন্যই এটা একটা কঠিন বিষয়। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে। এর চাইতে বেশি আর কিছু চাওয়ার নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মীর প্রাণহানি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৪ এম


বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মীর প্রাণহানি: জাতিসংঘ

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত ও সহিংসতার মাঝখানে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দাঁড়াতে গিয়ে গত বছর অন্তত ৩৫০ জন দাতব্যকর্মী নিহত হয়েছেন। এই দাতব্যকর্মীদের একটি বৃহৎ অংশ প্রাণ হারিয়েছে গাজা ও সুদানে।

সোমবার (১৭ আগস্ট) এই পরিসংখ্যান প্রকাশ করে জাতিসংঘ মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেছে।

তবে উল্লেখযোগ্য যে, এই প্রাণহানির সংখ্যা ২০২৪ সালের চেয়ে কিছুটা কম ছিল। ২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৭৭ জন ত্রাণকর্মী প্রাণ হারিয়েছিলেন বলেও জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব মানবতা দিবস উপলক্ষে এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা (ওসিএইচএ) এই তথ্য উপস্থাপন করেছে। গবেষণা ও পরামর্শক সংস্থা হিউম্যানিটেরিয়ান আউটকামসের জরিপের বরাত দিয়ে ওসিএইচএ এই পরিসংখ্যান তুলে ধরেছে।

উল্লেখ্য, টানা তৃতীয় বছরের মতো গাজা দাতব্যকর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে; সেখানে নিহত হয়েছেন প্রায় ১৮৬ জন কর্মী। এর পরের অবস্থান সুদানে, যেখানে ৭১ জন ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার এক বিবৃতিতে বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মাত্র তিন বছরে ১ হাজারেরও বেশি ত্রাণকর্মীকে হত্যা করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, তবে শুধু নিন্দা করে পরবর্তী ত্রাণকর্মীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিক ও আমাদের সহকর্মীদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে হবে। আর যারা এই নিয়ম ভাঙবে, তাদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

এদিকে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আরও ৮২ জন ত্রাণকর্মী নিহত, ৯৭ জন আহত এবং ৩৯ জন অপহরণের শিকার হয়েছেন। বিবৃতিতে সংঘাত-পীড়িত অঞ্চলে সশস্ত্র ড্রোনের বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওসিএইচএ।

সংস্থাটি বলেছে, অস্ত্রসজ্জিত এই ড্রোনগুলোর কারণে বহু মানুষের হাতে প্রাণঘাতী ক্ষমতা এসে গেছে এবং শহর-নগরগুলোতে ধ্বংসাত্মক বিস্ফোরকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

সুদানের পরিস্থিতি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম চার মাসে ড্রোন হামলায় দেশটিতে ৮০ শতাংশ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে; যা সেখানকার হাট-বাজার ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণহানির বিষয়টিও উল্লিখিত হয়েছে।

টম ফ্লেচার বলেন, সশস্ত্র ড্রোন এখন এক পুরোনো বিপদের নতুন রূপ হিসেবে দেখা দিয়েছে; আর সেটি হলো—সাধারণ মানুষের জীবন ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে ধ্বংস করা।

সূত্র: এএফপি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ এম


সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর শুনানি আজ

রাজধানীর খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে বিষয়টি শুনানির জন্য উঠবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত রবিবার সন্ধ্যায় খিলক্ষেত থানার মামলায় কারাগারে থাকা সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্তের সঙ্গে জড়িত উপ-পরিদর্শক মো. শাহজালাল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ আবেদন করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মঙ্গলবার আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন।

আদালতের নথি অনুযায়ী, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর একটি সামরিক আদালত তিন মাসের কারাদণ্ড দেন। ওই সময় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%