ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে, এমনটি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ, সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইব্রাহিম খলিল, সোহেল রানাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে যুবদলের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে যুবদলের সমাবেশ

খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে খালিশপুরে মোটরসাইকেল মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী যুবদল খালিশপুর থানা শাখার উদ্যোগে।

আজ রোববার বিকেলে খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট থেকে মহড়াটি শুরু হয়।

মহড়াটি খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবু'র নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্লাটিনাম জুট মিল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবু। তিনি বলেন, "খালিশপুরের মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে, থাকবে। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবো। কিন্তু কেউ যদি খালিশপুরে অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি মোড়ে যুবদলের কর্মীরা পাহারায় থাকবে, যাতে কেউ নাশকতা করে খালিশপুরের শান্তি নষ্ট করতে না পারে।"

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম জাহিদ, যুবদল নেতা হায়দার আলী, মল্লিক জাহিদুল ইসলাম, ফেরদৌস মাতুব্বর, মনির হোসেন, শফিকুল ইসলাম রাব্বি, সবুজ, সোহেল, মিলন, ইউনুস মুন্সী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, তদন্ত শুরু

ময়মনসিংহ মহানগরীতে মো. জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় জামান তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। জামান কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেছেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় একটি আওয়ামীপন্থি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরের কু-খ্যা-ত মা'দ'ক কারবারি শাহিনের বাড়ি থেকে ২১ বোতল ভারতীয় ম*দ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

‎শাহানুর আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


বিশ্বম্ভরপুরের কু-খ্যা-ত মা

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নতুন হাটি এলাকায় কুখ্যাত মাদক কারবারি শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় 'অফিসার্স চয়েস' মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় বিশ্বম্ভরপুর উপজেলা মাদকবিরোধী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন হাটি এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি শাহিনের বড় ছেলে ফয়জুন নূর (নাইম) দ্রুত পালিয়ে যায়।
‎উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহেদ ড্রোনের উৎপাদন খরচ ২০ হাজার ডলার জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


শাহেদ ড্রোনের উৎপাদন খরচ ২০ হাজার ডলার জানাল ইরান

ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার তেহরান ড্রোনটির উৎপাদন খরচ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বাধিক ২০ হাজার ডলার খরচ হয়।

রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শাহেদ-১৩৬ একটি আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি পূর্বনির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার পর বিস্ফোরিত হয়। এটি নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো ফিরে আসার জন্য ডিজাইন করা হয়নি।

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনটি উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন এবং পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলকভাবে কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩.৩ থেকে ৩.৫ মিটার এবং ডানার বিস্তার আনুমানিক ২.৫ থেকে ৩ মিটার।

ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম বলে ধারণা করা হয়।

নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার ফলে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছু ভিন্নতা থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%