০২:১১ এম
রাজধানীর উত্তরখানের আশকোনায় অবস্থিত আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার ফলে প্রতিষ্ঠানটির তিন কর্মচারী আহত হন। হামলার সময় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রাথমিকভাবে জানা গেছে, চাঁদাবাজির কারণে এই হামলার ঘটনা ঘটেছে।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: দক্ষিণখানে আশিয়ান সিটির অফিসে হামলা ও ভাঙচুর
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন