০৩:১৬ এম
বেলজিয়ামের বিরুদ্ধে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গেছে স্পেন। এই গোলের ফলে স্কোরলাইন এখন ২-১।
শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে খেলতে গিয়ে শেষ মুহূর্তে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। আজ বেলজিয়ামের বিপক্ষে এই ম্যাচেও বদলি নামার পর মাত্র দুই মিনিট পর গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মেরিনো। পাউ কুবারসির শট বেলজিয়ামের গোলরক্ষক লামেন্স তালুবন্দি করতে ব্যর্থ হলে তাঁর ফিরতি শটে বল জালে প্রবেশ করে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
এর আগে, প্রথমার্ধের লড়াই ১-১ গোলে শেষ হয়। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে স্পেন আধিপত্য দেখায়। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত।
৩০তম মিনিটে দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে পান ফাবিয়ান রুইজ। তাঁর গোলে স্পেন ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে পিছিয়ে পড়েও বেলজিয়াম দমে যায়নি। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানের দারুণ অ্যাসিস্ট থেকে চার্লস ডি কেটেলারে গোল করে দলকে সমতার টেবিলে ফিরিয়ে আনেন।
এর দুই মিনিট পর, ৪৩তম মিনিটে বেলজিয়ামের আক্রমণসমূহ থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাবিয়ান রুইজ আরেকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে তিনি পারেননি। এই কারণে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন