১১:৪২ এম
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন।
এই সিনেমাটিতে তার অভিনয় সিনেমাপ্রেমী দর্শকদের নজর কাড়ে। পরবর্তীতে তিনি আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে বিনোদন জগতে তার পরিচিতি কিছুটা ভিন্নমাত্রা পেয়েছে।
অভিষেকের পর থেকেই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সময় নিজের ব্যক্তিজীবন, কাজ ও নানা বিষয় নিয়ে কথা বলে তিনি আলোচনায় আসেন।
আরও পড়ুন: মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, তিনজন আটক
সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েন মিষ্টি জান্নাত। বিশেষ করে কিং খান শাকিবকে নিয়ে নেটিজেনদের বিতর্কের মধ্যে পড়েন তিনি। এবার কক্সবাজারে গেছেন অভিনেত্রী। ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’-এ অংশ নিতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন মিষ্টি জান্নাত।
জানা গেছে, আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’। পূর্বাচল মেট্রো সিটি লিমিটেড আয়োজিত এই ট্যুরে অংশ নেবেন মিষ্টি জান্নাত। কক্সবাজারের মনোরম পরিবেশে আয়োজিত এ ট্যুরে অভিনেত্রীর অংশগ্রহণে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে।
তবে সেখানে তার অংশগ্রহণের ধরন কিংবা নির্দিষ্ট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। যদিও আয়োজন ঘিরে এরই মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর গাওয়া ‘রঙ্গিলা আসমান’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন