প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া ঋষিপাড়া কালী মন্দির এলাকায় ১৪ বছর বয়সী একটি কিশোরীর বাল্যবিবাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার হস্তক্ষেপের মাধ্যমে বন্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কিশোরীর পরিবারের পক্ষ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের লগ্ন সোমবার দিবাগত রাত ১২টার দিকে নির্ধারিত ছিল। এই পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে স্থানীয় একজন সচেতন নাগরিক ইউএনও শাহীন মিয়াকে অবহিত করেন।
খবর পাওয়ার পর ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মীকে দায়িত্ব দিয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পাঠান। প্রশাসনের হস্তক্ষেপের ফলে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা প্রদান করে অঙ্গীকার করেন যে, তিনি মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না।
বাল্যবিবাহ বন্ধের সময় টাঙ্গাইল সদর থানার এসআই মাহবুব এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার সুজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের ফলে বাল্যবিবাহ বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন