০৯:৪৫ পি.এম
বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বর্তমানে বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় আছেন। ঘটনার সময় এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে শহরের বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসআই মইনুল ইসলামের ডান পায়ে ছুরিকাঘাত করা হয়। দুর্বৃত্তরা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং পরে সে নিজেই একজন অটোরিকশাচালকের সাহায্যে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে আহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন