০৮:১২ পি.এম
পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা দিয়ে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে।
এ সময়ে যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও প্রস্তুত রাখা হয়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গনসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৩ জুন) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই সময় ঈদের দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী প্রতিদিন ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং দৈনিক গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।
যাত্রী চাহিদার প্রেক্ষিতে তাৎক্ষণিক ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়। ডিএমটিসিএলের সব কর্মকর্তা/কর্মচারী সরকারি ছুটির দিনেও নিরলস কাজ করেছেন।
সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় সহযোগিতা করায় যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি ডিএমটিসিএল কৃতজ্ঞতা জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন