১১:৩০ এম
পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি জানান, ফিফা প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা তার কোনোই নেই। তিনি সুপার কাপ খেলা দেখতে গিয়ে জানান, দেম্বেলে-হাকিমিদের প্রেসিডেন্ট হিসেবে ভালো আছেন তিনি এবং আপাতত এই দায়িত্ব উপভোগ করছেন। ফরাসি ক্লাবটির সভাপতির দায়িত্বে থাকতে চান খেলাইফি।
এক সিদ্ধান্তে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব একক অধিপত্যে ছেদ পড়েছে। ইনফান্তিনো চতুর্থবারের মতো সভাপতি হওয়ার স্বপ্ন বোনার সময় এক ভুল করে ফেলেন।
বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারী বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য ফিফার সহযোগী দেশগুলোর সমর্থন নিতে থাকেন। তবে এ সময়ে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বেকে বসেন।
আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান দেশগুলোকে নিয়ে ফিফার প্রতি অনাস্থা প্রকাশ করেন। তিনি ইনফান্তিনোকে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের নতুন কোম্পানি তৈরির পরিকল্পনা থেকে সরে আসতে আহ্বান জানান। আর না হলে কংগ্রেস ডেকে অনাস্থার ভিত্তিতে ইনফান্তিনোকে সরানোর পরিকল্পনাও করছেন সেফেরিন।
এই আলোচনা চলাকালীন ৫৬ বছর বয়সী ফিফা সভাপতির পদ হারানোর ক্ষেত্রে নতুন দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ইনফান্তিনোর পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে দেখতে চেয়েছিল। খেলাইফি ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার কারণে, তারা তাকে তুলে ধরতে চাচ্ছেন।
পিএসজি প্রেসিডেন্ট ছাড়াও কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান তিনি। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশননের সভাপতির দায়িত্বও পালন করছেন। উয়েফা নির্বাহী কমিটির সদস্য এবং বিইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান হিসেবেও তার পরিচিতি রয়েছে। ফলে কাতারি এই প্রভাবশালী ব্যক্তিটিকে সামনে নিয়ে আসতে চাইছেন ইউরোপীয় ফুটবল কর্তারা।
তবে গুঞ্জনের মধ্যে ফরাসি ক্লাবের সভাপতি মুখ খুলেছেন। তিনি উয়েফা সুপার কাপে পিএসজি বনাম অ্যাস্টন ভিলার ম্যাচ দেখতে যান। সেখানেই জানান, আপাতত ফিফা সভাপতি হওয়ার ইচ্ছা নেই।
আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? বললেন ব্রেট লি
নাসের আল খেলাইফি বলেন, 'আমি খুব খুশি। পিএসজি সভাপতি হিসেবে থাকতে পেরে অনেক আনন্দিত এবং আমি আরও খুশি হবো যদি এটি চালিয়ে যেতে পারি।'
মরক্কোয় আগামী ২০২৭ সালের মার্চে ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়াই করতে হলে চলতি বছরের ১৮ নভেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন