প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজঃ ৩১৪) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। নির্বাচন প্রক্রিয়া স্থগিতের জন্য আদালতের দ্বারস্থ হলে আইনজীবীকে চাপ প্রয়োগ করে রিট আবেদন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের শ্রমিকরা। এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কুড়িগ্রাম প্রেসক্লাবে ‘প্রকৃত শ্রমিকবৃন্দ, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল, আলম হোসেন, জয়নাল আবেদীন ও বাবু মিয়া।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রকৃত শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে নানা অনিয়ম করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
গরুর গাড়ি প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী মালিক পক্ষের হওয়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট দিলে তাঁর আইনজীবীকে চাপ প্রয়োগ করে আবেদন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ সরকারি পদ ও কার্যালয় ব্যবহার করে আইনজীবী মানিক চন্দ্র বর্মনকে ভয়ভীতি দেখিয়ে ওকালতনামা ও প্রত্যাহার আবেদনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন