০৪:৫০ পি.এম
বিসিবি অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে।
২০২৮ যুব বিশ্বকাপকে কেন্দ্র করে কোচিং প্যানেলকে ঢেলে সাজানোর সময় এসেছে। তারই অংশ হিসেবে দলের মেন্টর বা পরামর্শক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়োগ দেওয়া হয়েছে।
মাহমুদউল্লাহ শুধু অনূর্ধ্ব-১৯ দলেই নয়, বরং ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবেও ভূমিকা রাখবেন। বিসিবি অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সাবেক নির্বাচক হান্নান সরকারকে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও এই সিরিজে কোচিং প্যানেলে রেখেছে বিসিবি, যিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।
যুবা দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ হিসেবে ডলার মাহমুদ থাকবেন এবং স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আরশাদ খান। এছাড়া ট্রেনার হিসেবে নতুন করে মোরশেদ সিজারকে দেখা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন