ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল


এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল

 

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। দেশের শিক্ষা বোর্ডগুলো এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ অন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তিনি জানিয়েছেন, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

গত ২ জুলাই শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। কিন্তু, বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায়। এই বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সূচি নির্ধারণ করা হয়। ফলে, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

পরীক্ষা শেষ হওয়ার পর খাতা মূল্যায়ন, ফল প্রস্তুত ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ দুর্দান্ত একটি দল: অস্ট্রেলিয়ার অধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


বাংলাদেশ দুর্দান্ত একটি দল: অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশের প্রশংসা করেছেন কামিন্স। 

প্রতিপক্ষের প্রশংসা কে করতে চায়? তবে যদি দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষ, তাহলে প্রশংসা করতেই হয়। অস্ট্রেলিয়ার কাছ থেকে বাংলাদেশ তেমনি প্রশংসা পাচ্ছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অকপটে স্বীকার করেছেন নাজমুল হোসেন শান্ত এবং হাসান মাহমুদদের দুর্দান্ত পারফরম্যান্স।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য সংবাদ সম্মেলনে কামিন্স বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, ‘অনেকেই বলে সবকিছু জিততেই হবে আমাদের। অবশ্যই, ঘরের মাঠে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই। তবে প্রথম টেস্টে আমরা সেরাটা দিতে পারিনি।

বাংলাদেশ দারুণ খেলেছে। তারা সত্যিই দুর্দান্ত এক দল।’

আগামীকাল সকাল ৬ টায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ডারউইন টেস্ট জেতায় বাংলাদেশের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে।

অন্যদিকে, ঘরের মাঠে সিরিজ হারার শঙ্কায় থাকা অস্ট্রেলিয়া কামব্যাক করতে মরিয়া। তাই তারা একাদশে পরিবর্তনও এনেছে। জ্যাক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে এই টেস্টে ম্যাট রেনশকে ধারাবাহিক করেছে অস্ট্রেলিয়া।

বাঁহাতি ওপেনার রেনশের কাছ থেকে কামিন্স চায় সেরাটা। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমরা শুধু চাই, সে যেন নিজের সেরাটা দিতে পারে।

অতীতে রেনশকে নিয়ে একটা কথা ছিল—একেক দিন তাকে একেক রকম মনে হয়। তবে ক্যারিয়ারের শেষভাগে এসে একজন ব্যাটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের সেরা অবস্থাটা কেমন, সেটা ভালোভাবে জানা। আমার মনে হয়, সে এখন সেটা জানে। আমাদের আশা, সে যেন নিজের সেরাটা খেলতে পারে। শারীরিক ও মানসিকভাবে চাঙা থেকে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। কিন্তু একই সময়ে ৩৬৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে আট জন এবং সিলেট বিভাগে ছয় জন রয়েছেন।

চলতি বছরের ২১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ২৭ হাজার ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে মোট ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বছরের শুরু থেকে মোট ২৫ হাজার ৩৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এক হাজার ৯১২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী  নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনার কারণে এক মাদ্রাসা পড়ুয়া, আহমাদুল্লাহ (১২), যিনি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, মর্মান্তিকভাবে মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময়, পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত আহমাদুল্লাহ ছিল আমতলী উপজেলার কুকিয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামের খবির তালুকদারের সন্তান। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ইতালি পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আহমাদুল্লাহকে পেছন দিক থেকে আঘাত করে, ফলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় এবং সহায়তার জন্য স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু ঘটে। পটুয়াখালী থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে গায়েব ১০০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে গায়েব ১০০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের পাঁচলাইশ থানা অঞ্চলের একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা প্রায় ১০০ ভরি স্বর্ণের অলংকার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে নকল ইমিটেশনের গহনা বাক্সে রেখে আসল স্বর্ণের চুড়ি সরিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধৃত স্বর্ণের ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন পুলিশ। পুলিশ জানায়, নগরের মিমি সুপার মার্কেটের 'নিউ কনক বাহার জুয়েলার্স'-এর মালিক বিপ্লব বসাক ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় ওই দোকানে প্রায় ১২-১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কর্মরত রোমেন দে (৩৬)-কে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট বার্ষিক স্টক মেলানোর সময় স্বর্ণের গহনার বাক্সে আসল স্বর্ণের চুড়ির পরিবর্তে নকল ইমিটেশন গহনা পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর রোমেন দোকান থেকে পালিয়ে যান। পরে পরীক্ষা করে দেখা যায়, সাতটি চুড়ির বাক্সে থাকা ৫৩টি আসল স্বর্ণের চুড়ি সরিয়ে সেখানে নকল গহনা রাখা হয়েছে।

পুলিশ জানায়, ১৮ আগস্ট রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে রোমেন স্বীকার করেন, আত্মসাৎ করা স্বর্ণালংকার নগরের বাকলিয়া ও অন্যান্য এলাকায় বিভিন্ন জুয়েলারি দোকানে বন্ধক রেখেছেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালী থেকে বন্ধকী ব্যবসায়ী শ্যামল সিংহ (৪৭)-কে গ্রেপ্তার করে পুলিশ। পরে শ্যামলকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ ও ২০ আগস্ট কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার থানা এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় পুলিশ।

অভিযানে 'মর্ডাণ ইরানী জুয়েলার্স', 'সাহা জুয়েলার্স', 'মর্ডাণ রিনা জুয়েলার্স', 'শাহ আমানত জুয়েলার্স', 'ফেন্সী জুয়েলার্স' ও 'তাজমহল জুয়েলার্স' সহ একাধিক বন্ধকী ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চক্রের আরো চার সদস্য জয় দে ওরফে বাবু (২২), রনি দে (২৮), স্বপ্না দে (৫৫) ও ইমন দে (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%