০৫:২৫ পি.এম
আগামীকাল রবিবার (৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন। এ সফরে তার সঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর, এটি ড. খলিলুর রহমানের বিদেশে এটি প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরে আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে, পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনও আলোচনার মধ্যে থাকতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। একইসাথে, তিনি রুশ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে দেখা করার বিষয়েও পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন: মাদক নির্মূলে সংগঠন গড়তে চান ইশরাক হোসেন
সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে অন্যতম, যা এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, দুই দেশের মধ্যকার জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী সোমবার অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে। জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতির সমন্বয় অব্যাহত রাখার অংশ হিসেবে টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের সংস্কারের মতো নানা বিষয়ে দুই দেশের সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার কারণে এই বিষয়গুলো আলোচনার খাতায় স্থান পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন