০৮:৩৭ পি.এম
নেপালের ভয়াবহ বন্যায় চারপাশের সবকিছু যখন পানির তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল, তখন একটি বাড়ির বাসিন্দারা নিরুপায় হয়ে তাকিয়ে ছিলেন সেই ধ্বংসযজ্ঞের দিকে। শেষ পর্যন্ত অক্ষত থাকে বাড়িটির ওপরের অংশ, বেঁচে যান ভেতরে থাকা পরিবারের সদস্যরা।
গত বুধবার নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় সাড়ে ছয়শরও বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বন্যার তীব্র স্রোতে ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়।
তবে এর মধ্যেই একটি সবুজ রঙের বাড়ির ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাড়ির বাসিন্দারা এক পাশে দাঁড়িয়ে ভয়াবহ স্রোতের দিকে তাকিয়ে আছেন। পরিস্থিতি এমন ছিল যে তাদের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না।
আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
তীব্র স্রোতের মধ্যেও বাড়িটির ওপরের অংশ অক্ষত থাকায় ভেতরে থাকা পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যান।
ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। চারপাশের অবকাঠামো ভেসে গেলেও কীভাবে বাড়িটি দাঁড়িয়ে রইল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
একজন মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে ওই পরিবারের সদস্যদের মনে কী চলছিল, তা জানার আগ্রহ রয়েছে। তারা একে অপরকে বিদায় জানাচ্ছিলেন কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।
আরেকজন বাড়িটির অক্ষত থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, এমন শক্তিশালী অবকাঠামো তৈরির জন্য বাড়িটি যারা নির্মাণ করেছেন, তাদের অভিবাদন প্রাপ্য।
আরও পড়ুন: নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন