বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১০ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৬-২০২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন
ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন। সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন জানান, চলতি মৌসুমে শ্রীমঙ্গলে ৭৫৫ মেট্রিক টন আমন ধান এবং ২ হাজার ৬১ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কে.জি. ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ কার্যক্রম ২৬ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি কৃষক সর্বনিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকা থেকে লটারির মাধ্যমে ধান বিক্রির জন্য কৃষক নির্বাচন করা হবে। সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সরকারি খাদ্য মজুত বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে একটি র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আহমদ সিদ্দিকী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ
মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের গভর্নিং বডির সভাপতি ও নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।
নতুন এই কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ফলে কলেজের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ জাহিরউদ্দিন, সহকারী অধ্যাপক মঈনউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নাসরিন আক্তার, পপি আক্তারসহ কলেজ গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মসজিদ মহান আল্লাহর ঘর। মুসল্লিদের দান ও ওয়াক্ফের সম্পদ দ্বারা মসজিদের বিভিন্ন প্রয়োজন পূরণ করা হয়ে থাকে। মসজিদের বিদ্যুৎ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।
মহান আল্লাহ বলেন,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আমানত তার হকদারদের কাছে পৌঁছে দিতে। (সুরা নিসা, আয়াত : ৫৮)
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন--
নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। (ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
মসজিদের বিদ্যুৎ সাধারণত মসজিদের ইবাদত, পরিচর্যা ও অনুমোদিত প্রয়োজনের জন্য বরাদ্দ থাকে। তাই, ব্যক্তিগত কাজে অনুমতি ছাড়া মসজিদের বিদ্যুৎ ব্যবহার করা আমানতের খেয়ানত হিসেবে গণ্য হবে।
মসজিদের জন্য দান করা অর্থ ও সম্পদ নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যয় করতে হয়। সাধারণত মসজিদের বিদ্যুৎ মুসল্লিদের ইবাদত, মসজিদের পরিচর্যা ও সংশ্লিষ্ট প্রয়োজনের জন্য বরাদ্দ থাকে। তাই, মসজিদের বিদ্যুৎ ব্যবহার করা জায়েজ নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি উল্লেখ করেছেন যে, তাদের মাধ্যমে বিভিন্ন ধারণা ও প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হচ্ছে। এই তথ্যটি প্রকাশিত হয়েছে আলজাজিরার প্রতিবেদনে।
আরাগচি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ফলস্বরূপ নতুন কিছু প্রস্তাব সামনে এসেছে। বর্তমানে এসব প্রস্তাব পর্যালোচনা করছে ইরান।
তবে, নতুন প্রস্তাব আসার পরও তেহরানের মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, ‘আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে। এসব দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ