০৪:০৫ পি.এম
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সন্ধ্যা ৭টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অবস্থান অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৬৭ শতাংশ।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
শুক্রবার (১৪ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় সাড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং রোববার (১৬ আগস্ট) সূর্যোদয় ভোর ৫টা ৩৪ মিনিটে।
আজ দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন