ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাদিস পাস করা ১৫৭২ জনকে প্রায় কোটি টাকার শিক্ষাবৃত্তি


হাদিস পাস করা ১৫৭২ জনকে প্রায় কোটি টাকার শিক্ষাবৃত্তি

দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধার স্বীকৃতি প্রদান করতে গত এক দশক ধরে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি প্রদান করে আসছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। ২০১৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই শিক্ষাবোর্ড মোট ১ হাজার ৫৭২ জন শিক্ষার্থীকে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

বিবৃতিতে জানানো হয়েছে, ১৪৪৭ হিজরি/২০২৬ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির অর্থ সংশ্লিষ্ট বোর্ডগুলোতে পাঠানো হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ বোর্ড থেকে বৃত্তির অর্থ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ৩ বছরের কারাদণ্ড

আল-হাইআতুল উলয়া আরও জানায়, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ বোর্ডভুক্ত মাদরাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্থ সরাসরি আল-হাইআতুল উলয়ার কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। এজন্য নির্ধারিত ফরম সংগ্রহ করে পূরণ করে, মুহতামিম/নাজিমে তালিমাতের সিল ও স্বাক্ষরসহ আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৪৩৮ হিজরি (২০১৭) সালে ১৩৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ ১৯ হাজার টাকা, ১৪৩৯ হিজরি (২০১৮) সালে ১২৩ জনকে ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ১৪৪০ হিজরি (২০১৯) সালে ১৪৩ জনকে ৮ লাখ ৫২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। এরপর ১৪৪১ হিজরি (২০২০) সালে ১৩০ জন শিক্ষার্থীকে ৭ লাখ ৮৮ হাজার টাকা এবং ১৪৪২ হিজরি (২০২১) সালে ১৯৬ জনকে ১০ লাখ ৭৬ হাজার টাকা, ১৪৪৩ হিজরি (২০২২) সালে ১৭২ জন শিক্ষার্থীকে ৯ লাখ ৮৪ হাজার টাকা, ১৪৪৪ হিজরি (২০২৩) সালে ১৩৫ জনকে ৭ লাখ ৬৯ হাজার টাকা, ১৪৪৫ হিজরি (২০২৪) সালে ১৯৬ জনকে ১০ লাখ ৮৬ হাজার টাকা এবং ১৪৪৬ হিজরি (২০২৫) সালে ১৯০ জনকে ১০ লাখ ৫৫ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।

সবশেষ ১৪৪৭ হিজরি/২০২৬ সালে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ১৪৮ জন শিক্ষার্থীকে মোট ৮ লাখ ৬৩ হাজার টাকা মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ১২২ জন ছাত্র শিক্ষার্থীর জন্য মোট ৬ লাখ ৭১ হাজার টাকা এবং ২৬ জন ছাত্রী শিক্ষার্থীর জন্য মোট ১ লাখ ৯২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মেধাবৃত্তির পরিমাণ অনুযায়ী, প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেককে ৭ হাজার টাকা এবং ১১তম স্থান থেকে মেধা তালিকার শেষ পর্যন্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি: ট্রাম্পের বিপরীত অবস্থানে জেডি ভ্যান্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি আব্দুস ছালাম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি আব্দুস ছালাম

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস ছালাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আবু আশ্রাফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আব্দুস ছালাম এর আগে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাকে ডিবি পুলিশের গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান এর নামে অপপ্রচার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান এর নামে অপপ্রচার

নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী যুব দলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান

খানপুর ব্রান্স রোড, পশ্চিম পাড়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী দীর্ঘকাল ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে স্থানীয়রা তাদের বিরুদ্ধে কিছু বললে তারা

খিপ্ত হয়ে তাদেরকে মারধর করে,,

এই মাদক ব্যবসার সাথে জড়িতদের মধ্যে একটি বিশাল কিশোর গ্যাংয়ের মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকবার তাদেরকে গ্রেফতার করেছে, কিন্তু জেল থেকে ফিরে এসে তারা আবারও এই ব্যবসা চালিয়ে যাচ্ছে

এলাকাবাসী সূত্রে জানা যায়, রেনু বেগম এবং তার জামাই শিশু, ও তার সন্তান আউয়াল দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত জাতীয়তাবাদী যুবদল, নারায়নগঞ্জ মহানগরের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে তাকে হুমকি দেওয়া হয় এমনকি কিছু লোকজন তাকে হেনস্তা করার জন্য মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বর্তমানে তাদের বিরুদ্ধে কিছু বললে তারা ভিত্তিহীন কিছু নিউজ প্রকাশ করে, কিন্তু তদন্তে দেখা যায়, এলাকাবাসী তাদের উপর খুবই বিরক্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯২৩ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯২৩ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯২৩টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই মামলাগুলি দায়ের করে।

ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি এবং ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৬টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা রেকর্ড করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি এবং ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৩২৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৭টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ৯৫টি সিএনজিসহ ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮২টি মামলা দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ৩৮টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭টি বাস, ১৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৬২৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযানের সময় মোট ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাটরিনা কাইফকে বডিশেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আলী জাফর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ক্যাটরিনা কাইফকে বডিশেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আলী জাফর

সন্তানের জন্মের পর প্রথমবার জনসমক্ষে আসার পর, সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজেনদের একাংশ। সম্প্রতি, তিনি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে অংশগ্রহণ করেন। এর পরপরই সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি তুলনা করে ক্যাটরিনার ‘ক্যারিয়ার শেষ’ বলে কটাক্ষ করা শুরু হয়। এই কটূক্তি ও বডিশেমিংয়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা, পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় আলি জাফর ক্ষোভ প্রকাশ করে জানান, এটি নতুন কিছু নয়। এর আগেও তিনি তার দেশের অভিনেত্রী মাহিরা খানের ওপর হওয়া একই ধরনের ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে তিনি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, সমাজ নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে যেন জনসমক্ষে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলেছে।

আলি জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি। পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজস্ব তৈরি মানদণ্ডে বিচার করি। তাদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত।’

তিনি আরো বলেন, ‘অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত। রেনেসাঁস যুগেও নারীদের সৌন্দর্যের মাপকাঠি আলাদা ছিল। পরে ‘জিরো ফিগার’ বা পুরুষদের ‘সিক্স-প্যাক’-এর মতো অবাস্তব ও অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি করা হয়েছে। অন্যের জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%