ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ


স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ।ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে এমন ভুয়া অভিযোগ তুলছেন স্বার্থান্বেষী মহল ও আওয়ামী সিন্ডিকেটের একটি অসাধু চক্র । ড্রেজিং বিভাগের ভাণ্ডারে থাকা মূল্যবান তামা, পিতল ও ভারী যন্ত্রাংশ পাচার হওয়ার ঘটনার কথা বলে অযৌক্তিক দাবি স্বার্থান্বেষী মহল ও আওয়ামী সিন্ডিকেটের একটি অসাধু চক্রের । নির্বাহী প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি ড্রেজার মেরামত সেখানে কম ব্যয় দেখানো হচ্ছে। কিন্তু কম ব্যয় করাও তার অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

নৌপথ সংশ্লিষ্টদের মতে, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বরিশাল বিভাগ কর্মকর্তা যেন এখন এক ‘সফল কর্মকর্তার নাম ’। ভুক্তভোগী লঞ্চ মালিক সমিতির এক নেতা বলেন, আমরা প্রতি বছর নাব্যতা সংকটে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ি। বিশেষ করে পদ্মা ও যমুনার সংযোগস্থলে জাহাজ আটকা পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু সেই ঘটনা এখন আর নেই। এখন ড্রেজার চলে কিন্তু গভীরতা বাড়ে এ এক অলৌকিক রহস্য।

সরকার হাজার কোটি টাকা দিচ্ছে কাজ হচ্ছে কিন্তু নির্বাহী প্রকৌশলীর দক্ষতায় নদীগুলো ড্রেজিং হচ্ছে সঠিকভাবে। সরকারের সফলতা বাড়ছে। জাহাজ আটকা পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা ছিলো যাহা এখন ঘটে না।এটিও তাদের অপরাধ স্বার্থান্বেষী মহল ও আওয়ামী সিন্ডিকেটের একটি অসাধু চক্রের কাছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের একজন উপ-সহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে একটি সুশৃঙ্খল চেইন রয়েছে যাহা অনৈতিকভাবে কোন ঠিকাদার কে কাজ না করে বিল উত্তোলন করতে দেয়া হয় না। এটিও স্বার্থান্বেষী মহল ও আওয়ামী সিন্ডিকেটের একটি অসাধু চক্রের কাছে অপরাধ।জ্বালানির টাকা পর্যন্ত নির্বাহী প্রকৌশলী চুরি করতে দেয় না অনেক অসাধু কর্মচারিদের মাথাব্যথার কারন এটি । বিগত দিনে জ্বালানি তৈল চুরি করতে পেরেছে তারাই তার সততার বিরুদ্ধে কথা বলছে গোপনে।

এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ড্রেজিং প্রকল্পে অনিয়ম আগে ছিলো বতর্মানে নেই। প্রধান প্রকৌশলীসহ বর্তমানে যারা রয়েছে তারা ভালো কাজ করতেছে। কিছু ত্রুটিবিচ্যুতি থাকতে পারে সেটিও ঠিক হয়ে যাবে।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পের প্রধান প্রকৌশলীসহ মামুন উর রশিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে অর্জন তা প্রশংসনীয়।ড্রেজিং প্রকল্পটি আগের তুলনায় এখন অনেক প্রশংসা কুড়াচ্ছে। প্রযুক্তিগত তদারকি ছাড়াই নদী খনন কখনোই এত সফলতা আসেনি। ড্রেজিং মনিটরিং সিস্টেম চালু করে এই সফলতা এসেছে।

এক কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন, বিআইডব্লিউটিএ’র এই নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ নিয়ে তাই সফলতার গল্প তৈরি হচ্ছে সব মহলে। আর স্বার্থান্বেষী মহল ও আওয়ামী সিন্ডিকেটের একটি অসাধু চক্রের মন গড়া তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশ করে চলছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

বিআইডব্লিউটিএর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রতিষ্ঠানের স্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রকৌশলী মামুন উর রশিদ। আর এতেই ক্ষুব্ধ হয়ে একটি স্বার্থান্বেষী মহল ও আওয়ামী সিন্ডিকেট তাঁর পেশাগত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ছড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর অপর এক কর্মকর্তা বলেন, দীর্ঘ কর্মজীবনে একজন প্রকৌশলী হিসেবে মামুন উর রশিদের মত অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা এমন একজন কর্মকর্তা পেয়েছি। তাঁর বিরল দক্ষতা ও কাজের অভিজ্ঞতার কারণেই তিনি আজ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তবে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট সব নথি ও পক্ষের বক্তব্য যাচাই করা জরুরি বলে তিনি মনে করেন।তিনি আরও বলেন, যদি তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তা গোপনে অপপ্রচার না করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হোক। প্রয়োজন হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা যেতে পারে।ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোনো অভিযোগ সত্য হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু অভিযোগের সত্যতা যাচাই না করেই সংবাদমাধ্যমে তা প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার করা ন্যায়সঙ্গত নয়। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, যেসব প্রকল্প বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেসব ক্ষেত্রে একজন সদস্য প্রকৌশলীর প্রকৃত দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু ছিল, সেটিও সংবাদ প্রকাশের আগে খতিয়ে দেখা আবশ্যক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগে নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন মো. মামুন উর রশিদের বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হল:

১. ২০১৮ সালের ১ এপ্রিল এই পদে যোগদান করেন। সম্প্রতি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র নদী খনন (ড্রেজিং) প্রকল্পে অনিয়ম, কারিগরি তদারকির অভাব এবং অদক্ষতার মাধ্যমে বড় অঙ্কের অর্থ আত্মসাতের সিন্ডিকেট চালানোর অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

২. তবে খোঁজ নিয়ে জানা যায়, প্রকাশিত এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে পরিবেশিত হয়েছে।

৩. কথিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল, খননকৃত বালু বা পলিমাটি নিয়ম মেনে নদীর পাড় থেকে দূরে না ফেলে মাঝনদীতে ফেলার কারণে তা পুনরায় নদী ভরাট করে ফেলছে, যার ফলে সরকারের ড্রেজিং প্রকল্পের প্রকৃত সুফল মিলছে না। কিন্তু অনুসন্ধানে এই অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।

৪. দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের অন্তরঙ্গ বিশ্বাস ও গভীর শ্রদ্ধা অর্জন করেছেন।


৫. দক্ষতা, চৌকস ও অভিজ্ঞতার এক উজ্জ্বল নাম। বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের সূত্রে জানা যায়, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করে তিনি প্রতিষ্ঠানের একজন গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন


এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন,কর্মজীবনে সবসময় প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অনিয়ম বা অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।
তিনি প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,”সাংবাদিকতা সমাজের অনিয়ম তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করা অবশ্যই সাংবাদিকতার দায়িত্ব। কিন্তু সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক নীতি।সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের সরবরাহ করা তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট প্রকল্পের কাগজপত্র ও প্রত্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশ করা হোক। কিন্তু মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রকাশিত হলে তাতে শুধু একজন কর্মকর্তার ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয় না পারিবারিক, সামাজিক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিও নষ্ট হয়। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করে পরিশেষে তিনি বলেন, সময়ই সব কিছুর নির্ণায়ক,এবং সত্য কখনো চাপা থাকে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিথুয়ানিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি হলে খরচ দেবে দেশটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


লিথুয়ানিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি হলে খরচ দেবে দেশটি

লিথুয়ানিয়া মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ওয়াশিংটন রাজি হলে এর খরচ বহন করার জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিনদাউগাস সিনকেভিসিয়ুস এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, লিথুয়ানিয়ার স্থায়ী মার্কিন ঘাঁটি স্থাপনের অনুরোধ তিনি বিবেচনা করবেন। তিনি বলেন, “তারা আমার বন্ধু। তারা দারুণ মানুষ। তাই আমরা অবশ্যই বিষয়টি বিবেচনা করব।”

লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য, এবং এর সীমান্ত রয়েছে রাশিয়া ও মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সঙ্গে। ২০১৯ সাল থেকে সেখানে প্রায় ১ হাজার মার্কিন সেনার একটি সাঁজোয়া ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। তবে এই সেনাদের সেখানে স্থায়ীভাবে রাখা হয় না। কয়েক মাস পর পর নতুন সেনারা সেখানে আসেন এবং আগের সেনারা চলে যান।

গত মাসে ভিলনিয়াসে ট্রাম্পের দূত জন কোলের সঙ্গে বৈঠকে সিনকেভিসিয়ুস জানান, এই অস্থায়ী সেনা উপস্থিতিকে স্থায়ী করার প্রস্তাব তিনি দিয়েছেন।

ফেসবুকে সিনকেভিসিয়ুস লেখেন, “এই ধারণাটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, এতে আমি খুশি। এটি প্রতিরোধ ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, “আমাদের অংশীদারদের শুধু স্থায়ীভাবে সেনা মোতায়েনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এর সঙ্গে যুক্ত খরচ বহন করতে লিথুয়ানিয়া প্রস্তুত।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


কালকিনিতে ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

সোমবার উপজেলার সমিতিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে নির্ধারিত সীমার অতিরিক্ত সার মজুদের বিষয়টি ধরা পড়ে।

পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে ও যথাসময়ে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


মোহাম্মদপুরের রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে আদালত চার দিনের রিমান্ডে পাঠিয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তদন্ত কর্মকর্তার সাত (০৭) দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন। তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

এ মামলায় কবির হোসেন (৪৬) নামে আরও এক আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং এ মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, এরপর রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনে তাদের সাত দিনের রিমান্ডে পাঠানো প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে কখন-কিভাবে দেখবেন: মেসির শেষ ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


বাংলাদেশ থেকে কখন-কিভাবে দেখবেন: মেসির শেষ ম্যাচ

লিওনেল মেসি, যিনি আঠারো বছর বয়সে প্রথমবারের মতো নীল-সাদা জার্সি গায়ে চাপিয়েছিলেন, এখন ৩৯ বছর বয়সে এসে সেটি তুলে রাখার প্রস্তুতি নিচ্ছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আফ্রিকার বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে, যাতে আন্তর্জাতিক ফুটবলের এই মহাতারকাকে স্মরণীয় ও জমকালো বিদায় জানানো হবে। এই ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে আন্তর্জাতিক ফুটবলে রূপকথার মতো ‘মেসি অধ্যায়’।

বুয়েনস এইরেসের ৮৫ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি যে প্রিয় নায়ককে বিদায় জানাতে ভরা থাকবে, তা বলাই বাহুল্য। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের যেসব সদস্য ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, তারাও মাঠের গ্যালারিতে উপস্থিত থেকে মেসির শেষ নাচের সাক্ষী হতে যাচ্ছেন।

ম্যাচটি আর্জেন্টাইন সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে। তবে ভৌগোলিক সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের জন্য মেসির এই ঐতিহাসিক শেষ ম্যাচটি সরাসরি দেখা বেশ কঠিন হবে। তাদের ভোরের আলো ফোটার আগেই জাগতে হবে। বুয়েনস এইরেসে যখন বাঁশি বাজবে, তখন বাংলাদেশের ঘড়ির কাঁটায় সময় হবে বুধবার ভোর ৫টা।

খেলার সূচি অনুযায়ী খুব ভোরে ঘুম থেকে উঠলেও বাংলাদেশিদের জন্য ম্যাচটি সরাসরি দেখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা স্থানীয় স্যাটেলাইট নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না।

তবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম বা মিডিয়া অ্যাপ ‘জি-ফাইভ’-এর সাবস্ক্রিপশন থাকলে সহজেই ম্যাচটি উপভোগ করা সম্ভব হবে, কারণ ভারতীয় উপমহাদেশে কেবল এই অ্যাপেই ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে বাংলাদেশি ভক্তরা ম্যাচটি দেখার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%