০৭:২৪ এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লেগেছে।
এই ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতের দিকে। আগুনের কারণে মুহূর্তের মধ্যে লাউঞ্জ এবং আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একজন অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুনের সংবাদ পেয়ে ছয়জন কর্মকর্তা লাউঞ্জে গেছেন। কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: নাসিরনগরে দুই বছর ধরে নিখোঁজ মাওলানা আজিজুল হক, সন্ধান চায় পরিবার
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হঠাৎ করে লাউঞ্জের ভেতর ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।
শোনা যাচ্ছে, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরের একটি কেবল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দর ভিতরের ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, বলাকা লাউঞ্জ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের একটি লাউঞ্জ, যা যাত্রীদের অপেক্ষা এবং বিশ্রামের জন্য ব্যবহৃত হয়। এখানে যাত্রীদের খাওয়া-দাওয়া, বসার ব্যবস্থা, অপেক্ষার স্থানসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে ড্রামে নারীর লাশ পরিচয় শনাক্ত করেছে পিবিআই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন