ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচন; জনগণের কাছে জবাবদিহিতার অঙ্গীকার নিয়ে মাঠে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো. মহসিন রানা


কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচন; জনগণের কাছে জবাবদিহিতার অঙ্গীকার নিয়ে মাঠে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো. মহসিন রানা

"চেয়ারম্যান মানে ক্ষমতার আসন নয়, চেয়ারম্যান মানে জনগণের সেবক" - এই মূলমন্ত্রকে ধারণ করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো. মহসিন রানা। তিনি ইউনিয়নের প্রতিটি প্রান্তরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হচ্ছেন। স্বচ্ছ, সুন্দর ও জনবান্ধব একটি ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য তার প্রচারণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মো. মহসিন রানা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের লক্ষ্মীপুর ফকির পাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি একাধারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি সফলভাবে কুলিয়ারচর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কুলিয়ারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন ধরেই রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তার কাছে তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে শক্ত অবস্থান এবং জনপ্রিয়তা রয়েছে।

জনপ্রতিনিধিত্ব ও ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে মহসিন রানা বলেন, "আমি বিশ্বাস করি, ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে জনপ্রতিনিধির জবাবদিহিতা থাকা উচিত। জনগণের সমস্যা সরাসরি শুনতে হবে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি সুযোগ-সুবিধার বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"

আরও পড়ুন: ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা মোঃ জামাল আহমদ

নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে মহসিন রানা ভোটারদের উদ্দেশ্যে তাঁর লক্ষ্য তুলে ধরে জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের মতামত ও চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। তিনি আরও বলেন, "ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করা হবে, ইউনিয়নের প্রতিটি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সুখে-দুঃখে পাশে থাকা হবে।"

"প্রতিশ্রুতির চেয়ে কাজ, কথার চেয়ে জবাবদিহিতা - এই হোক আমাদের অঙ্গীকার" - এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "আপনাদের ভোট, আপনাদের অধিকার - সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার দায়ীত্বও আপনাদের। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


জাতীয় গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।

সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে গ্যাস সংকট কমানোর লক্ষ্যে এই পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান বাসসকে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, "শিল্প উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আমরা জাতীয় গ্যাস গ্রিডে আরও বেশি পরিমাণে গ্যাস সরবরাহের চেষ্টা করছি।"

পেট্রোবাংলা চেয়ারম্যান আরও জানান, সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া কারিগরি ত্রুটি ও আবহাওয়াজনিত সমস্যার ফলে এক্সিলারেট এনার্জি ও সামিট গ্রুপ পরিচালিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবলার সর্বশেষ তথ্যানুযায়ী, ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং পুনঃগ্যাসীকৃত এলএনজির মাধ্যমে ৮২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে।

এ বিষয়ে জানানো হয়েছে মোট সরবরাহকৃত গ্যাসের মধ্যে শেভরন ৮৭০ মিলিয়ন ঘনফুট, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ৪৭৭ মিলিয়ন ঘনফুট, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ১৩৯ মিলিয়ন ঘনফুট, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ৯৬ মিলিয়ন ঘনফুট এবং টাল্লো ৩৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, "এক্সিলারেট এনার্জির এফএসআরইউকে পূর্ণ সক্ষমতায় চালু করতে হলে এটি বন্ধ রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।"

এদিকে, আজ জাতীয় গ্যাস গ্রিডে আমদানি করা এলএনজির সরবরাহ বেড়ে ৮২৮ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সমস্যার পর এক্সিলারেট এনার্জি ও সামিট গ্রুপ পরিচালিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ায় এই সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সামিটের টার্মিনাল থেকে প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাকি গ্যাস মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৯ শ্রমিকের মৃত্যু, কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১২ পি.এম


চট্টগ্রামে ৯ শ্রমিকের মৃত্যু, কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি) ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং-এর সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এই স্থানান্তর অঙ্গীকার অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

শনিবার (১৫ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবারের (১৪ আগস্ট) ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিংয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

দুর্ঘটনাকবলিত এমটি রাসি (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ রয়েছে এই ইয়ার্ডের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ফুটবল প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


বালিয়াকান্দিতে ফুটবল প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল

রাজবাড়ীতে একটি সংগঠনের সদস্যদের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষ্যে ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত তেঁতুলিয়া ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার তেতুলিয়া সমাজকল্যাণ সমিতি ফুটবল মাঠে এ আয়োজন করে সূর্যতরী সমাজকল্যাণ সংগঠন ও তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি।

খেলা শুরুর আগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বহরপুর ইউনিয়নের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ফাইনালের এই জমজমাট ম্যাচে স্থানীয় উপজেলার তেতুলিয়া বড়বাড়ি স্পোর্টিং ক্লাব ও খোদ্দরামদিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এর মধ্যে ১-০ গোলে বড়বাড়ি স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাহাদাত খান বলেন, "মাদক-বিরোধী সচেতনতা তৈরি এবং সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষে এই প্রিমিয়ার লীগের আয়োজন।" তিনি আরও উল্লেখ করেন, উপজেলার ছয়টি দল এই লীগে অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।

তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন বলেন, "এই প্রিমিয়ার লীগে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেছেন। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।"

প্রিমিয়ার লীগের ফাইনালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।

শুক্রবার রাতেই আয়শা সিদ্দিকা মেঘলার বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও দেননি তিনি।

জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি।

আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। নির্বাচনের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%