ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা


জাতীয় গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।

সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে গ্যাস সংকট কমানোর লক্ষ্যে এই পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান বাসসকে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, "শিল্প উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আমরা জাতীয় গ্যাস গ্রিডে আরও বেশি পরিমাণে গ্যাস সরবরাহের চেষ্টা করছি।"

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

পেট্রোবাংলা চেয়ারম্যান আরও জানান, সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া কারিগরি ত্রুটি ও আবহাওয়াজনিত সমস্যার ফলে এক্সিলারেট এনার্জি ও সামিট গ্রুপ পরিচালিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবলার সর্বশেষ তথ্যানুযায়ী, ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং পুনঃগ্যাসীকৃত এলএনজির মাধ্যমে ৮২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে।

এ বিষয়ে জানানো হয়েছে মোট সরবরাহকৃত গ্যাসের মধ্যে শেভরন ৮৭০ মিলিয়ন ঘনফুট, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ৪৭৭ মিলিয়ন ঘনফুট, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ১৩৯ মিলিয়ন ঘনফুট, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ৯৬ মিলিয়ন ঘনফুট এবং টাল্লো ৩৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, "এক্সিলারেট এনার্জির এফএসআরইউকে পূর্ণ সক্ষমতায় চালু করতে হলে এটি বন্ধ রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।"

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এদিকে, আজ জাতীয় গ্যাস গ্রিডে আমদানি করা এলএনজির সরবরাহ বেড়ে ৮২৮ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সমস্যার পর এক্সিলারেট এনার্জি ও সামিট গ্রুপ পরিচালিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ায় এই সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সামিটের টার্মিনাল থেকে প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাকি গ্যাস মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৯ শ্রমিকের মৃত্যু, কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১২ পি.এম


চট্টগ্রামে ৯ শ্রমিকের মৃত্যু, কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি) ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং-এর সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এই স্থানান্তর অঙ্গীকার অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

শনিবার (১৫ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবারের (১৪ আগস্ট) ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিংয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

দুর্ঘটনাকবলিত এমটি রাসি (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ রয়েছে এই ইয়ার্ডের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ফুটবল প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


বালিয়াকান্দিতে ফুটবল প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল

রাজবাড়ীতে একটি সংগঠনের সদস্যদের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষ্যে ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত তেঁতুলিয়া ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার তেতুলিয়া সমাজকল্যাণ সমিতি ফুটবল মাঠে এ আয়োজন করে সূর্যতরী সমাজকল্যাণ সংগঠন ও তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি।

খেলা শুরুর আগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বহরপুর ইউনিয়নের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ফাইনালের এই জমজমাট ম্যাচে স্থানীয় উপজেলার তেতুলিয়া বড়বাড়ি স্পোর্টিং ক্লাব ও খোদ্দরামদিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এর মধ্যে ১-০ গোলে বড়বাড়ি স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাহাদাত খান বলেন, "মাদক-বিরোধী সচেতনতা তৈরি এবং সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষে এই প্রিমিয়ার লীগের আয়োজন।" তিনি আরও উল্লেখ করেন, উপজেলার ছয়টি দল এই লীগে অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।

তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন বলেন, "এই প্রিমিয়ার লীগে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেছেন। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।"

প্রিমিয়ার লীগের ফাইনালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।

শুক্রবার রাতেই আয়শা সিদ্দিকা মেঘলার বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও দেননি তিনি।

জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি।

আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। নির্বাচনের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বযুদ্ধের বার্ষিকীতে বিতর্কিত মন্দির সফর এড়ালেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিশ্বযুদ্ধের বার্ষিকীতে বিতর্কিত মন্দির সফর এড়ালেন জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী সানাই তাকাইচি টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি শ্রাইন পরিদর্শন এড়িয়ে গেছেন। মূলত চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক যেন আরও খারাপ না হয়, সেই কারণেই তিনি এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

তবে, অনুষ্ঠানে দেওয়া তাঁর ভাষণে তাকাইচি এশিয়ায় জাপানের অতীতের যুদ্ধ বা সেই সময়ের কর্মকাণ্ডের জন্য কোনো ধরনের দুঃখ প্রকাশ করেননি। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি, মন্ত্রিসভার তিন সদস্য এবং তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টির তিন নির্বাহী শনিবার সকালে ওই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে অর্থও দান করা হয়েছে।

ইয়াসুকুনি শ্রাইনে মূলত যুদ্ধে নিহত ২৪ লাখেরও বেশি মানুষের স্মৃতি জড়িত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৪ জন দণ্ডিত জাপানি যুদ্ধাপরাধীকে সেখানে অন্তর্ভুক্ত করার পর থেকেই এটি বিতর্কিত হয়ে উঠেছে। চীন ও দক্ষিণ কোরিয়ার মতে, জাপানি কর্মকর্তাদের এই মন্দির পরিদর্শন মূলত যুদ্ধের সময় জাপানের চালানো ভয়াবহ নৃশংসতার প্রতি অনুশোচনাহীনতারই প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং চলাকালীন, জাপান এশিয়ার একটি বড় অংশ দখল করে নেয়। সেসময় সেখানে হত্যা, জোরপূর্বক শ্রম এবং নারীদের যৌনদাসী বানানোর মতো ঘটনা ঘটে।

এই পরিদর্শনের কড়া প্রতিবাদ জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একে ইতিহাস বিকৃতি এবং সামরিকায়নের পথে প্রশস্ত করার চেষ্টা বলেও মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টিকে ‘ইতিহাসের প্রতি অবজ্ঞা’ বলে সমালোচনা করেছে। তবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং তার দেশের মুক্তির ৮১তম বার্ষিকীর ভাষণে কিছুটা নমনীয় থাকার চেষ্টা করেছেন। তিনি ‘বাস্তববাদী কূটনীতি’র ওপর জোর দিয়ে বলেছেন, এখন জাপান-কোরিয়া সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

১৯৭৮ সালে যুদ্ধাপরাধীদের যুক্ত করার পর থেকে জাপানের সম্রাটরা এই মন্দির এড়িয়ে চলছেন। শনিবারের অনুষ্ঠানে সম্রাট নারুহিতো অতীতের কথা স্মরণ করে গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং যুদ্ধের ভয়াবহতা যেন আর না ঘটে সেই আশা ব্যক্ত করেন। তবে, প্রধানমন্ত্রী তাকাইচি কখনোই জাপানের অতীত আগ্রাসনের দায় নিতে রাজি হননি। তাঁর মতে, তিনি যুদ্ধপরবর্তী প্রজন্মের এবং অতীতের জন্য ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%