ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী


প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন আগামী ১৩ জুলাই। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সফরই বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর গৌরনদী সফর নিয়ে শুক্রবার (১০ জুলাই) সকালে বাটাজোর এলাকার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে, এ মন্ত্রী বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি এই সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সকল সংশ্লিষ্টকে আহবান জানান যে, প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকী কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে, দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী আগমনে বরিশাল-১ আসনের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরন করে নিতে গৌরনদীতে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অধিগ্রহণে প্রবাসীর স্বপ্নভঙ্গ

ক্ষতিপূরণের কম টাকায় আস্থার সংকটের প্রবাসি বিনিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ এম


ক্ষতিপূরণের কম টাকায় আস্থার সংকটের প্রবাসি বিনিয়োগ

“দেশের জন্য কিছু করবো বলে সারাজীবনের সঞ্চয় দিয়ে জমিটা কিনেছিলাম। আজ সেই জমির ওপর গড়া স্বপ্নটাই ভেঙে যাচ্ছে চোখের সামনে।” কাঁপা গলায় কথাগুলো বলছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ড. মোহাম্মদ ফরহাদ হোসেন।

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার সন্তান ফরহাদ হোসেন। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় সৎ ও কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়েছেন। সেই টাকায় ২০১৯ সালে লাউদিয়া মৌজায় একখণ্ড জমিসহ একটি প্রতিষ্ঠিত মার্কেট কেনেন। নাম দেন ‘আল-আজিম মার্কেট’। তার স্বপ্ন ছিল এই মার্কেটটিকে আধুনিক বাণিজ্যিক কেন্দ্র বানিয়ে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

কিন্তু, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কবলে পড়েছে তার সাধের মার্কেটটি। অধিগ্রহণ নোটিশ পাওয়ার পর মার্কেটের ১১টি সচল দোকান একে একে বন্ধ হয়ে গেছে। সেখানে চিকিৎসকের চেম্বার ছিল, গাড়ি মেরামতের গ্যারেজ ছিল এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সংসার চালানোর একমাত্র অবলম্বন ছিল। অনিশ্চয়তার মুখে দোকানিরা সবাই চলে গেছেন। বর্তমানে প্রতিটি দোকানের শাটারে তালা ঝুলছে।

ড. ফরহাদ হোসেনের দাবি, “মার্কেটটি সম্প্রসারণের নকশা তৈরি ছিল। অনুমোদনের জন্য আবেদন করবো, ঠিক তখনই অধিগ্রহণের চিঠি এলো। আমার চালু ব্যবসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, সব শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় কষ্ট হলো, এই ক্ষতির কোনো ন্যায্য মূল্যায়ন হচ্ছে না।”

তিনি আরো জানান, প্রবাস জীবনের প্রতিটি ডলার তিনি জমিয়েছিলেন দেশে কিছু করার আশায়। “আমরা প্রবাসীরা দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করতে রাজি। কিন্তু সেই ত্যাগের বিনিময়ে অবিচার পেলে, তাহলে নতুন করে কেউ দেশে বিনিয়োগের সাহস পাবে না। আমার মতো হাজারো ফরহাদের স্বপ্ন মরে যাবে।”

এই মার্কেটটি শুধু ইট-পাথরের স্থাপনা ছিল না, বরং এতে ভাড়াটিয়ার ১১টি পরিবারের রুটি-রুজির জায়গা ছিল। দোকান বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিবারগুলোও এখন পথে বসার উপক্রম।

ড. ফরহাদ কারও বিরুদ্ধে অভিযোগ করছেন না। তার একটাই চাওয়া হলো আইনের আলোকে ন্যায়বিচার। তিনি বলেন, “উন্নয়ন হোক, কিন্তু সেই উন্নয়ন যেন কোনো প্রবাসীকে কষ্ট দিয়ে না হয়। রাষ্ট্রের কাছে আমার আকুতি, প্রবাসীদের যেন নিজ দেশে পরবাসী মনে না হয়।”

এ বিষয়ে ঝিনাইদহের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আহম্মেদ সায়াদাত প্রবাসির আবেদন পেয়ে জানিয়েছিলেন, ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী তিনি ক্ষতিপূরণ পাবেন। এতে আইনের কোন ব্যাত্যয় ঘটেনি। তাছাড়া গণপুর্তসহ ৬টি বিভাগের সরজমিন দেওয়া রিপোর্ট মোতাবেক প্রবাসী ফরহাদের জমির মূল্য নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:১২ এম


সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস

সপ্তাহব্যাপী টানা প্রবল বর্ষণের কারণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ-মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এর ফলে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার পাঁচ রাস্তা স্টেশন সংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের কার্পেটিংসহ মাটির বড় একটি অংশ দেবে যাওয়ায় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ফলে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় হঠাৎ করে সড়কের অংশবিশেষ ধসে পড়ে। রহমতপুর-মীরগঞ্জ-মুলাদী সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট ফেরিঘাট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ এবং দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে সড়কটির ক্ষতি শুধু স্থানীয় যোগাযোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের একটি অংশ কার্পেটিংসহ পাশের পুকুরে ধসে পড়েছে। তিনি আরও জানান, দ্রুত সংস্কার না করা হলে আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে সম্পূর্ণ সড়ক ঝুঁকির মুখে পড়বে এবং যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের দাবি, চলমান বর্ষায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে সড়কের এ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য ঠিকাদার নিয়োজিত রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ সৈনিক আবু হানিফার শাহাদাতবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


শহীদ সৈনিক আবু হানিফার শাহাদাতবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা

শহীদ সৈনিক মো. আবু হানিফার শাহাদাতবার্ষিকী পালন করা হলো। আজ, ১০ জুলাই ২০২৬, শুক্রবার এসবি-পি-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী। পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে তিনি শাহাদাতবরণ করেন। এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করে।

শোকবার্তায় জানানো হয়, তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করার জন্য সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেন। দায়িত্ব পালনের সময় তিনি নিজের জীবন উৎসর্গ করেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে কেএনএর একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে হেলিকপ্টারযোগে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৬টায় তিনি শাহাদাতবরণ করেন। তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়।

এছাড়াও, বার্তায় উল্লেখ করা হয় যে, দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি সর্বোচ্চ আত্মত্যাগের নজির স্থাপন করেছেন। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাসদস্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে এবং আগামী প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের আবাসিক হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:২২ এম


চুয়েটের আবাসিক হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাইদ হল থেকে ৯ শিক্ষার্থীকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল হাতেনাতে তাদের আটক করে।

শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় শহীদ আবু সাইদ হলের ৫২৯ নম্বর কক্ষে একটি অভিযানে অংশ নিয়ে তাদের আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুইজন রয়েছে। আটক শিক্ষার্থীদের চারজন শহীদ আবু সাইদ হলের, তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত এই বিষয়ে জানান, গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের মধ্যে একটি সমস্যা সমাধানের জন্য তারা হলে যান। সেখানে সন্দেহজনক একটি কক্ষে অভিযান পরিচালনা করলে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষটি থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, প্রশাসন মাদক ও র‍্যাগিংয়ের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আগামী রোববার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় এ ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%