ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার বিষয়ে আলোচনা : আমির খসরু


প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার বিষয়ে আলোচনা : আমির খসরু

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যে বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি, এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে, আমির খসরু সাংবাদিকদের কাছে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ‘এই বৈঠকটি বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে যে অংশীদারিত্ব এবং সম্পর্ক রয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনের যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব কাঠামোর মধ্যে আমরা কীভাবে কাজ করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তিনি আরো বলেন, ‘আলোচনার মধ্যে উঠে এসেছে, প্রধানমন্ত্রী যেসব কর্মসূচি নিয়েছেন, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি সামাজিক কর্মসূচি, সেগুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এগুলোতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে।’

‘বিশেষ করে ইয়াং এন্টারপ্রেনারশিপের যেসব প্রোগ্রাম রয়েছে, সেখানে আমরা যে প্রোগ্রামগুলো রোলআউট করেছি, ৫০ শতাংশ গ্র্যান্ট এবং ৫০ শতাংশ কনসেশনাল লোনে আগামী দিনে এই প্রোগ্রামটি কীভাবে বিশ্বব্যাংকের সাথে একত্রে বড় আকারে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। ইয়াং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা একসাথে কাজ করব।’

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে অভ্যন্তরীণ যে সমস্যা রয়েছে, তার মধ্যে তেল-গ্যাস সংকট উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘এখানে বিশ্বব্যাংকের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেসব প্রকল্প গ্রহণ করেছি সেগুলো ঠিক রাখতে হবে, যাতে সাপ্লাই চেইনের কারণে ব্যাহত না হয়। এখানে বিশ্বব্যাংক কাজ করবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আমি জানাতে চাই, আমরা একসাথে কাজ করতে সম্মত হয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

টেকসই প্রকল্পগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে, অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক খুবই মনোযোগ সহকারে দেখছে। বিশেষ করে ইয়াং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান বিষয়ক যে প্রকল্পগুলো রোলআউট করা হয়েছে, সেটিকে আরও বড় আকারে নেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।’

সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদ তেবাসের পদত্যাগের দাবি জানালো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ এম


রিয়াল মাদ্রিদ তেবাসের পদত্যাগের দাবি জানালো

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ লা লিগা সভাপতির সাম্প্রতিক মন্তব্যকে ‘অসহনীয়’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

রিয়াল মাদ্রিদ তীব্র ক্ষোভের সঙ্গে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মন্তব্যের জবাব দিয়েছে। ক্লাবটি অভিযোগ করেছে যে, তেবাস তার প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যবহার করে বারবার রিয়ালকে আক্রমণ করছেন।

বিবৃতিতে রিয়াল উল্লেখ করেছে, ‘লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মেদরানোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ জানাতে চায়—লা লিগার সভাপতি তাঁর প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যবহার করে প্রতিটি প্রকাশ্য বক্তব্যে যেভাবে বারবার রিয়াল মাদ্রিদকে হেয় ও আক্রমণ করেন, সেটিকে আমাদের ক্লাব কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না।’

রিয়াল মাদ্রিদ তেবাসের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘লা লিগার সব ক্লাবের স্বার্থ প্রতিনিধিত্ব ও সুরক্ষার দায়িত্ব যার, সেই ব্যক্তি কেন রিয়াল মাদ্রিদকে নিয়ে এতটা আবিষ্ট হয়ে থাকেন এবং নিয়মিতভাবে আমাদের ক্লাবকে তাঁর প্রকাশ্য আক্রমণের লক্ষ্যবস্তু বানান—এটি গভীরভাবে উদ্বেগজনক।’

তেবাসের সর্বশেষ মন্তব্যকে রিয়াল বিশেষভাবে ‘গুরুতর ও বোধগম্য নয়’ বলে উল্লেখ করেছে। ক্লাবটির দাবি, তিনি একটি ডিজিটাল সংবাদমাধ্যমে স্বাধীন এক সাংবাদিকের লেখা নিবন্ধ নিয়ে মন্তব্য করেছেন এবং সেখান থেকে রিয়ালের ক্রীড়া কৌশল নিয়ে সমালোচনা করেছেন।

রিয়াল বলেছে, ‘একজন দায়িত্বশীল প্রশাসকের জন্য এটি সম্পূর্ণ অনুপযুক্ত। একটি স্বাধীন সাংবাদিকের নিবন্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে আমাদের ক্লাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আমাদের ক্রীড়া কৌশল নিয়ে সমালোচনা করার স্বাধীনতা নেওয়া একেবারেই অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন।’

রিয়াল দাবি করেছে, তেবাসের কর্মকাণ্ড স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘লা লিগা সভাপতি তাঁর ব্যক্তিগত সময় ও নিজস্ব যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রকাশ্যে রিয়াল মাদ্রিদকে হেয় করছেন। অথচ তাঁর উচিত প্রতিযোগিতার নিরপেক্ষতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা তৈরিতে কাজ করা। এভাবে তিনি আমাদের প্রতিযোগিতা এবং বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে চলেছেন।’

শেষ দিকে লা লিগার নেতৃত্ব নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে রিয়াল। ক্লাবটির ভাষায়, ‘এই ধারাবাহিক ও অনুপযুক্ত আচরণের কারণে আমরা মনে করি, স্পেনের পেশাদার ফুটবলে এমন একজন নেতৃত্বের জরুরি প্রয়োজন, যিনি প্রতিযোগিতাকে পরিচালনা করতে পারবেন, এর পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে পারবেন এবং একই সঙ্গে নিরপেক্ষতার মৌলিক দায়িত্ব পালন করবেন।’

বিবৃতিতে তেবাসকে উদ্দেশ করে রিয়াল আরও বলেছে, ‘লা লিগার সভাপতি প্রতিযোগিতার মালিক নন। তিনি সেই ক্লাবগুলোর একজন প্রশাসক, যারা তাঁর ওপর আস্থা রেখে তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। আমরা ক্লাবগুলো এমন একজনকে চাই, যিনি সৎভাবে এই দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। ইরান সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা বিদ্যমান।

নিউইয়র্কে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প এই মন্তব্য করেন। জাতিসংঘে উপস্থিত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এবং যুক্তরাষ্ট্রের পুনরুদ্ধার হওয়া শক্তির প্রশংসা করে তিনি তার ভাষণ শুরু করেন। ট্রাম্পের দাবি, অতীতের যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র আজ আরও শক্তিশালী।

তিনি বলেন, ‘আমেরিকা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যা তাদের ঘুরে দাঁড়াতে এবং আগের চেয়ে আরও ভালো একটি দেশ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, নাকি আমি ইসলামিক রিপাবলিকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেব?’

তিনি যোগ করেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই থাকবে না? তবে আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ তা না করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।’

ট্রাম্প বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য ইরান অপেক্ষা করছে। তিনি উল্লেখ করেন, ‘তারা যা বুঝতে পারছে না তা হলো, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।’ তিনি আরও জানান, তিনি ইতোমধ্যেই বিপুল ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে বগুড়ার মাদক ব্যবসায়ীসহ কারাদণ্ড ২

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে বগুড়ার মাদক ব্যবসায়ীসহ কারাদণ্ড ২
 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার ধর্মকাম সাহাবন্দিগি এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস (৪০) এবং ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর ধাউড়ারকুটি গ্রামের আশরাফুলের ছেলে আবু বক্কর (২০)। আলমগীরকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড এবং আবু বক্করকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
 
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব আব্দুর রশিদের ছেলে আব্দুল আউয়াল বাবুর মালিকানাধীন মুগ্ধ আবাসিক হোটেলটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা সেখানে এসে অবস্থান করতেন।
 
পুলিশের দাবি, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের সাইফুর রহমানের ছেলে ও হোটেলের ম্যানেজার রাকিবুল ইসলাম (২৩) শালঝোড় এলাকা দিয়ে ভারতীয় ইয়াবা চোরাচালান করে হোটেলে অবস্থানরত মাদককারবারিদের কাছে পৌঁছে দিতেন। পরে তারা ওই মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে চলে যেতেন।
 
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় হোটেলে অবস্থানরত আলমগীর বিশ্বাস ও আবু বক্করকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার রাকিবুল ইসলাম পালিয়ে যান।
 
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মুগ্ধ আবাসিক হোটেলে ইয়াবার একটি বড় চালান হাতবদল হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল ম্যানেজার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, নেশাগ্রস্ত হয়ে জনগণের শান্তি বিনষ্টের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%