০৩:৩১ এম
লন্ডনের একটি নাইটক্লাবে মারামারির ঘটনার পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে জো রুটকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।
এটি ২০২২ সালের পর আবারও ইংলিশ দলের নেতৃত্বে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে রুটের জন্য। আগামী ১৭ জুন ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে।
লর্ডসে প্রথম টেস্ট জয়ের পর স্টোকস এবং অ্যাটকিনসনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। জানুয়ারিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খেলোয়াড়দের জন্য রাত ১২টার মধ্যে হোটেলে ফেরার নির্দেশনা জারি করেছিল। তবে অভিযোগ রয়েছে, গত সোমবার ভোররাত পর্যন্ত তারা লন্ডনের একটি নাইটক্লাবে ছিলেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
সেখানে একপর্যায়ে মারামারি বাঁধে, যা সারাসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড় তোতুয়া আউভাকেও জড়িয়ে ফেলে। ঘটনাকালীন সময়ে ক্রিকেট বোর্ডের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন বলে জানা গেছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, তদন্ত চলমান থাকায় দ্বিতীয় টেস্টের জন্য স্টোকস এবং অ্যাটকিনসন উভয়কেই ‘নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না।
অন্যদিকে, ওভাল টেস্টের জন্য ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্টোকস ও অ্যাটকিনসনের বদলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জর্ডান কক্স এবং পেসার জোফ্রা আর্চার দলে ফিরেছেন।
এছাড়া, গত বছর নিউজিজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে একটি বাউন্সারের আঘাতে ভূপতিত হওয়া ব্রুকের সঙ্গে সংঘর্ষ ঘটে স্টোকসের।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
রুট ৬৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ইংল্যান্ড ২৭টি ম্যাচে জয়, ২৬টি ম্যাচে পরাজিত হয়েছে এবং ১১টি ম্যাচ ড্র হয়েছে। লর্ডসে ১১৫ রানের জয়ের পর ইংল্যান্ড এখন তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন