১২:১৪ এম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং করপোরেশনের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় এই মেলার উদ্বোধন সম্পন্ন হয়।
ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। উদ্বোধনের পর আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: ইমদাদুল হক মিলন উদ্বোধন করলেন সেরাদেশ ওয়েব পোর্টাল
সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরবাসী সুস্থ বিনোদন থেকে বঞ্চিত ছিল।
মাসব্যাপী এই মেলার মাধ্যমে সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে। কুটির শিল্পের বিকাশে মেলার প্রয়োজনীয়তা অপরিসীম।’
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলা আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা শতাধিক স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন।
মেলায় চারটি প্যাভিলিয়ন এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও বিভিন্ন সামগ্রীর পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা ও বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে কুমারী পূজা পরিদর্শনে কায়সার কামাল, দিলেন সম্প্রীতি ও শিক্ষার বার্তা
আয়োজক কমিটির প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সপ্তাহে এক দিন ছুটির দিনে স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ ও রাইড উপভোগ করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন