ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩


বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে সরকারি হালটের নালা কেটে পানি বের করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর, পুলিশ ৩ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই সোমবার দুপুরে ভীমনগর গ্রামের সোনার মোড় সংলগ্ন এলাকায় সরকারি হালটের পানি আটকে রাখা হয়েছিল। পরে সেলিম নামে এক ব্যক্তি নালা কেটে পানি বের করে দেন। তার দাবি ছিল, নালা কেটে দেওয়ার ফলে পাট জাগ দেওয়া জমিসহ বিভিন্ন স্থানে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এই সময় এক নারী তার এ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে অপর এক নারী তার বক্তব্যের জবাব দেন, ফলে দুই নারীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন: মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক রিটন

এরপর, ১৫ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে নুর নাহার (৫০), সাহিদ (২৭) ও গাফফার (৫৭) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, পূর্ণিমা (২৩) বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

খবর পেয়ে, বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পরে সাইফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে আটককৃত ৩ জনের সঙ্গে অজ্ঞাত আরও ২ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিউটি, রাব্বি, ইকরাম, রাহাত, মুক্তার, মানিক ও পিয়াজ। আটককৃত তিন আসামি ছাড়া অন্যরা বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে টিনশেড জুতার কারখানায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


হাজারীবাগে টিনশেড জুতার কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৩২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে এসে তারা আগুন নেভাতে কাজ শুরু করে।

এই ঘটনার ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস কোনো তথ্য জানাতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতভর চলা এই হামলার ফলে ইরানের একটি বিমানবন্দর, পাশাপাশি একটি রেলওয়ে স্টেশন এবং দু’টি সেতু ধ্বংস হয়ে গেছে।

এদিকে, ইরান তাদের বাহিনী কাতারস্থ আল-উদেইদের মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ১৫তম দফায় হামলা চালানোর খবর প্রকাশ করেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এর বরাত দিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, এই হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমেরিকান শত্রু ও এ অঞ্চলে তাদের ঘাঁটির আয়োজকদের এটি ভালভাবে জানা উচিত- রেড লাইন বা লাল রেখা অতিক্রম করা এবং মানুষ ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করার জন্য অত্যন্ত মারাত্মক ও করুণ মূল্য দিতে হবে। শত্রু যদি এই ধারা অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী জবাব আসছে, এমন জবাব যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

ইরানের পাল্টা হামলার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দেশে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও মারাত্মক পাহাড়ধসে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিন দিন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।

আজ শুক্রবার দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী সপ্তাহে সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান কালের কণ্ঠকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯-২৩ জুলাই) উজানের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপৎসীমার ওপর প্রবাহিত হতে পারে। এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে। শুক্রবার সকালে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২২ জুলাই সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলায় বন্যা, ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ লাখ ১৬ হাজার ৮০৫ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ সাতটি জেলার ৫৭টি উপজেলার ৩৬২টি ইউনিয়ন ও আটটি পৌর এলাকায় দুর্যোগ আঘাত হেনেছে। এসব এলাকায় ৫২ হাজার ৪৯৩টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে। সেখানে পাহাড়ধসে ও ঢলের পানিতে ভেসে ৩২ জন মারা গেছেন এবং ২৫ জন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। চট্টগ্রাম জেলায় আংশিক জলাবদ্ধতার কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন। বান্দরবানে সাতজন এবং রাঙামাটিতে তিনজন নিহত হয়েছেন। এদিকে মৌলভীবাজারে ঢলের পানিতে ভেসে একজনেরও মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৮৪৯ জন আশ্রয় নিয়েছেন। ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উপদ্রুত সাতটি জেলায় চাল, নগদ টাকা, শুকনা খাবার, শিশুখাদ্য ও গো-খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ও এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, কক্সবাজারে ৪০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল এবং রাঙামাটিতে ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার সিরিয়ায় হামলার দাবি ইরানের, লক্ষ্য ছিল মার্কিন কমান্ড সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


প্রথমবার সিরিয়ায় হামলার দাবি ইরানের, লক্ষ্য ছিল মার্কিন কমান্ড সেন্টার

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ইরান সিরিয়ায় হামলা করেছে।

শুক্রবার (১৭ জুলাই) সিরিয়ার আল-তানফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে জানায়, ইরানের ইরানশাহরের বাম্পুর এলাকায় নিহত সেনাদের প্রতিশোধ হিসেবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যরা অভিযানের ১১তম ধাপে সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলায় আল-তানফে অবস্থিত মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং তাদের বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও আইআরজিসি দাবি করেছে।

তবে আইআরজিসির এসব দাবির পক্ষে কোনো স্বাধীন বা নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ এক বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর তাদের যোদ্ধাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও রফতানি হতে দেয়া হবে না, এই বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এতে অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার (পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা) দিকে এই বিমান হামলা শুরু হয়। এই হামলার লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেয়া।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ‘ফাইটার জেট, ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন বাহিনী নির্ভূল অস্ত্রে আঘাত হেনেছে, যা ইরানের উপকূলীয় নজরদারি, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার মতো কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

হামলার তথ্য নিশ্চিত করে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরানশাহর এবং বন্দর-ই খামির এলাকায় একাধিক বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।

ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সড়ক সেতুতে মার্কিন হামলায় অন্তত সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ সড়ক সেতুটি বন্দর আব্বাসকে দেশের অভ্যন্তরের অন্যান্য শহরের সঙ্গে সংযুক্ত করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%