ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান চুক্তি চূড়ান্ত হতে বিলম্ব কেন?


হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান চুক্তি চূড়ান্ত হতে বিলম্ব কেন?

হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য চুক্তি করতে বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে দায়ী করেছে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র।

উক্ত সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকার কারণে ওমানের সঙ্গে আলোচনা এগোতে পারছে না।

সূত্রটি বলেছে, ‘যতদিন মার্কিন হস্তক্ষেপ এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি অব্যাহত থাকবে, ততদিন এই চুক্তি বিলম্বিত থাকবে।’

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

ওই সূত্র আরও জানিয়েছে, ইরান কোনো ধরনের হুমকি বা চাপের মধ্যে চুক্তিতে যাবে না।

এদিকে, হরমুজ প্রণালীতে নতুন নৌপরিবহন কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য হলো দুই দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি নৌযান চলাচলের জন্য নিরাপদ পথ তৈরি করা।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, প্রস্তাবিত ব্যবস্থায় ইরান তার নিয়ন্ত্রিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজের চলাচল তদারক করতে পারবে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

একই সঙ্গে বহির্গামী জাহাজের ওপরও নজরদারি রাখবে এবং নিরাপত্তা ও নৌচলাচল নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে হস্তক্ষেপের ক্ষমতা বজায় রাখবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পারস্য উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি নৌপথ ব্যবহার করবে।

জাহাজের চূড়ান্ত প্রস্থানের আগে ইরানকে অবহিত করার পর ওমানি কর্তৃপক্ষ অনুমোদন দেবে।

আলোচনায় হরমুজ প্রণালীর বর্তমান উত্তর ও দক্ষিণ নৌপথের পরিবর্তে একটি নতুন ‘মধ্যবর্তী করিডোর’ প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

প্রস্তাবিত ব্যবস্থায় নিরাপত্তা ও পরিবেশগত সেবা বাবদ ফি আরোপের কথাও রয়েছে।

এছাড়াও, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এর সঙ্গে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানি কর্মকর্তারা এর আগে একাধিকবার বলেছেন, হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ে যেকোনো চুক্তিতে ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে পুরোপুরি সম্মান করতে হবে।

তাদের দাবি, যুক্তরাষ্ট্র চাপ ও সামরিক হুমকির নীতি অব্যাহত রাখলে এ ধরনের কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’। এই প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ বছর বয়স থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছর থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময়ে জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, বাচ্চারা কীভাবে জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে যশোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


নানা আয়োজনে যশোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিজয় মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীও পৃথক র‌্যালির আয়োজন করেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন।

পরে বকুলতলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে প্রথমে উপস্থিত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুর ১২টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে Juli মাসের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকের চাকরি ছেড়ে অভিনয়ে আসেন ‘গজনি’ খ্যাত প্রদীপ রাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


ব্যাংকের চাকরি ছেড়ে অভিনয়ে আসেন ‘গজনি’ খ্যাত প্রদীপ রাওয়াত

আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‌‘গজনি’-র নির্মম ও ভীতিপ্রদ খলনায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে খোদাই হয়ে থাকা প্রবীণ ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। তিনি দীর্ঘ সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৪ আগস্ট) আনুমানিক বিকেল ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।

ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তিনি প্রায় সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে নিজের অনন্য অভিনয়ক্ষমতার স্বাক্ষর রেখে গেছেন।

পর্দায় খলনায়ক বা কঠোর চরিত্রে দর্শকের মনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টির কারণে প্রদীপ রাওয়াত অভিনয়ের জগতে বেশ পরিচিত। তবে অভিনয় তার প্রথম পেশা ছিলনা। গ্ল্যামার জগতে প্রবেশ করার পূর্বে তিনি ব্যাংকে একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এর এক প্রতিবেদনে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের নিরাপদ ও বাঁধাধরা চাকরি ছেড়ে কেবল অভিনয়ের প্রতি অপার ভালোবাসা থেকেই তিনি সম্পূর্ণ নতুন এক অনিশ্চিত জগতে পা বাড়ান।

পরে বি আর চোপড়ার বিখ্যাত পৌরাণিক ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণপুত্র ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করে তার রুপালি জগতের অভিষেক ঘটে। ১৯৮৮ থেকে ১৯৯০ সালের মধ্যে সম্প্রচারিত এই কালজয়ী ধারাবাহিকটি প্রদীপ রাওয়াতকে ভারতের ঘরে ঘরে পরিচিত করে তোলে।

মহাভারতের সাফল্যের পর প্রদীপ রাওয়াত আর পেছনে ফিরে তাকাননি। ধীরে ধীরে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে তার অভিনয়জীবনের সবচেয়ে বড় মাইলফলক আসে ২০০৫ সালে তামিল চলচ্চিত্র ‘গজনি’-র মাধ্যমে, যেখানে তিনি প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন।

এই চরিত্রটি এতটাই সাড়া ফেলেছিল যে, ২০০৮ সালে তৈরি একই নামের হিন্দি রিমেকেও তার অভিনয় উঠে আসে, যেখানে তিনি আমির খানের বিপরীতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন। এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা ‘লাগান’-এও তিনি আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেন।

প্রদীপের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মোড় এস এস রাজামৌলি পরিচালিত ২০০৪ সালের সিনেমা ‘সাই’। এই সিনেমাটির মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার শক্তিশালী অভিষেক ঘটে। এরপর তিনি শুধু হিন্দিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং খলনায়ক হিসেবে তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম চলচ্চিত্রে নিজেকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘বীরম’, ‘১: নেনোক্কাদিনে’, ‘লৌকিয়াম’, ‘নেনু শৈলজা’, ‘সাররাইনডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়ি রাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’-এর মতো একাধিক বহুল আলোচিত চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেন।

ক্যানসার আক্রান্ত প্রদীপ রাওয়াতের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত এবং বিশেষায়িত চিকিৎসার উদ্দেশ্যে প্রায় ১০ দিন আগে তাকে ভিওয়ান্দির একটি ক্যানসার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান শিল্পী।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন। ব্যাংকের চার দেয়াল থেকে শুরু করে রুপালি পর্দার অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক হয়ে ওঠার এই বর্ণিল যাত্রার সমাপ্তিতে পুরো ভারতীয় বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতভর অভিযানে উদ্ধার অস্ত্র, মাদক ও নগদ অর্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


রাতভর অভিযানে উদ্ধার অস্ত্র, মাদক ও নগদ অর্থ

গাজীপুরের টঙ্গী এলাকায় হাজী মাজার বস্তিতে রাতভর একটি অভিযানে দেশি অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রাতভর চালানো সাঁড়াশি অভিযানে দেশি অস্ত্র, মাদক এবং মাদক বিক্রির টাকা সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিএমপি এই তথ্য জানায়।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালায়। এই অভিযানের সময় বিপুল পরিমাণ দেশি অস্ত্র, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল, মাদক বিক্রির টাকা এবং চুরি-ছিনতাইয়ের সরঞ্জাম সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলার মনে করেন, ‘টঙ্গী থেকে মাদক নির্মূলে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%