০২:৫২ পি.এম
হাইকোর্টে শিশু রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে, এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি আরও উল্লেখ করেন যে, হাইকোর্টে রামিসার হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের জন্য একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসার হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি তিনি নিজেই করবেন।
এর আগের দিন, বুধবার নারীর প্রতি নির্যাতন ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
আগামী রবিবার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই মামলা পরিচালনা করবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সকল ফৌজদারি আপীল ও জেল আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন