ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল


নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সফিকের (৩৮) বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো.খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত মো. সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগী খুকি অভিযোগ করে বলেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তিনি আরও বলেন, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

খুকি আরও অভিযোগ করেন, সফিক তার প্রজেক্টে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করাতেন। আবার হিসেবে গরমিল হলে বেজায় গালমন্দ করতেন। সব সময় তার প্রজেক্টে ১০-১৫ টি মোটরসাইকেল থাকে। প্রায় সেখানে হরেক রকম মাদকের আসর বসে।  

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. সফিক বলেন, খুকির পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী আমার বোনের বসত ঘরের দরজা খোলার চেষ্টা করেন, আমার মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তার স্বামী আমাকে আক্রমণ করে এবং আমার নাক ফাটিয়ে দেয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজযাত্রীর লাগেজ নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ১৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


হজযাত্রীর লাগেজ নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় একটি হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে, যখন এই প্রতিবেদন লেখার কার্যক্রম চলছে তখন সংঘর্ষ চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা সৌদি আরবে হজ পালনের জন্য যান। সেখানে যাত্রীর একটি লাগেজ হারিয়ে যায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই হজযাত্রী হারানো লাগেজের জন্য আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান। এই সময় প্রতিষ্ঠানটি জানায়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজের, যে কারণে সংস্থার পক্ষ থেকে কিছু করা সম্ভব নয়। এ নিয়ে ওই দিন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাটি ঘটে। আজ শনিবার পুনরায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর এলাকা ও আশেপাশে সংঘর্ষে লিপ্ত হয়।

কসবা অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘানার মিডফিল্ডারকে কানাডায় ঢুকতে না দেওয়ায় বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঘানার মিডফিল্ডারকে কানাডায় ঢুকতে না দেওয়ায় বিতর্ক

 

বিশ্বকাপে ভক্তদের ঢোলের বাড়ি পড়ার আগেই ঘানাশিবির বড় ধাক্কা খেল। আইনি জটিলতার কারণে কানাডায় প্রবেশাধিকার পাননি দলের তারকা মিডফিল্ডার টমাস পার্টে।

ফলে আগামী বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ব্ল্যাক স্টারদের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে মাঠে নামতে পারছেন না ৩২ বছর বয়সী সাবেক আর্সেনাল তারকা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফিফা জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে টমাস পার্টে যুক্তরাষ্ট্রের বস্টনে ঘানার বেসক্যাম্প থেকে কানাডা ভ্রমণ করতে পারবেন না। আগামী ১৭ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য তার করা ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডিয়ান সরকার।’

তবে ভিসা বা অভিবাসন প্রক্রিয়ায় তাদের কোনো হাত নেই বলেও স্পষ্টভাবে জানিয়েছে ফিফা।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডা। তবে পার্টের ওপর থাকা গুরুতর ফৌজদারি মামলার কারণে তাকে দেশে ঢোকার অনুমতি দেয়নি কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি)।

ইংলিশ ক্লাব আর্সেনালে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। ২০২৫ সালের জুলাইয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের মামলা করে। সে বছরের সেপ্টেম্বরে নিজেকে নির্দোষ দাবি করেন পার্টে।

তবে চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে নতুন করে আরো দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। এপ্রিল মাসেও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলা এই মিডফিল্ডার।

যুক্তরাষ্ট্রে ঢুকতে কোনো সমস্যা না হলেও কানাডা সরকার তাদের নিয়মে অনড়।

দেশটির ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডিয়ানদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ব্যক্তির প্রোফাইল বা টুর্নামেন্টে তার ভূমিকা কী, তা বিবেচনা না করে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তাকে প্রবেশাধিকার দেওয়া হয় না।’

গ্রুপ ‘এল’-এ ঘানার বাকি দুটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২৩ জুন বস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পার্টের খেলতে কোনো বাধা নেই। দেশের হয়ে ৫৮ ম্যাচে ১৬ গোল করা এই অভিজ্ঞ তারকার প্রথম ম্যাচে অনুপস্থিতি নিশ্চিতভাবেই পোড়াবে ঘানাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাইবার হামলায় শীর্ষে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাইবার হামলায় শীর্ষে উত্তর কোরিয়া

গত এক বছরে উত্তর কোরিয়ার হ্যাকাররা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিরুদ্ধে চালানো রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলার প্রায় অর্ধেকের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক। সাম্প্রতিক বার্ষিক সাইবার নিরাপত্তা প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনটি জানায়, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠীগুলো আগের মতো সংগঠিত ও দক্ষ হয়ে উঠেছে। তারা আর শুধু কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশই করছেনা, বরং ভুয়া পরিচয়ে চাকরি নিয়েও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করছে। এই কাজে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির পাশাপাশি ভিডিও ব্যবহার করছে। ক্রিপ্টোকারেন্সি চুরি করার ঘটনাতেও তাদের সম্পৃক্ততা বেড়েছে।

ক্রাউডস্ট্রাইকের তথ্য অনু্যায়ী, 'ফেমাস চোল্লিমা' নামে পরিচিত একটি উত্তর কোরীয় হ্যাকার গোষ্ঠী ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মে পর্যন্ত পরিচালিত প্রযুক্তি খাতের রাষ্ট্র-সমর্থিত সাইবার কার্যক্রমের ৪৭ শতাংশের জন্য দায়ী। প্রতিষ্ঠানটি এই গোষ্ঠীকে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য অন্যতম সক্রিয় সাইবার হুমকি হিসেবে উল্লেখ করছে।

এছাড়া, প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায়ই যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে দূর থেকে কাজের জন্য আবেদন করে। তারা নিজেদের সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার বা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেয়।

এই পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে তারা এআই প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে। অনেক ক্ষেত্রে চুরি করা পাসপোর্ট, জাল পরিচয়পত্র এবং ভুয়া নথিও তাদের কাজে লাগে। চাকরি পাওয়ার পর তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, সফটওয়্যার এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থায় প্রবেশের সুযোগ পায়। তারা বাইরে থেকে সাধারণ কর্মী হিসেবে চিহ্নিত হলেও ভেতরে তারা গোপনে তথ্য সংগ্রহ করে।

ক্রাউডস্ট্রাইক বলছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়া আর্থিক ও কৌশলগত সুবিধা পাচ্ছে। ধারণা করা হচ্ছে, হ্যাকারদের বেতন শেষ পর্যন্ত দেশের সরকারের কাছে পৌঁছায়। একই সঙ্গে তারা কোম্পানির গোপন তথ্য, প্রযুক্তিগত নকশা, মেধাস্বত্ব এবং ব্যবসায়িক তথ্য সংগ্রহ করে।

কিছু ক্ষেত্রে চুরি করা তথ্য পরে চাঁদাবাজির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। হ্যাকাররা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করে এবং অর্থ না দিলে সংবেদনশীল তথ্য প্রকাশ করার হুমকি দেয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য এখনো ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন খাত। বিশেষ করে তারা ক্রিপ্টোকারেন্সি কোম্পানি এবং ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

ক্রাউডস্ট্রাইকের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উত্তর কোরিয়া ক্রমেই সাইবার চুরি ও ডিজিটাল সম্পদের হাতিয়ে নেওয়ার ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাইবার অপরাধীরা প্রায় ২০০ কোটি ডলারের সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এর আগেও বিশ্বের বিভিন্ন বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় উত্তর কোরিয়ার নাম উঠে এসেছে।

ক্রাউডস্ট্রাইক আরও জানিয়েছে, বর্তমানে 'হ্যান্ডস-অন-কিবোর্ড' ধরনের সাইবার হামলাগুলোর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের হামলায় স্বয়ংক্রিয় ক্ষতিকর সফটওয়্যারের উপর নির্ভর না করে হামলাকারীরা সরাসরি কম্পিউটার নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে।

চুরি করা ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে তারা প্রতিষ্ঠানের ভেতরে আগে থেকেই থাকা বৈধ সফটওয়্যার ও সরঞ্জামগুলোর সুযোগ নেয়। ফলে, অনেক সময় তাদের কার্যক্রম স্বাভাবিক ব্যবহারকারীর কাজের মতো দেখায় এবং নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। কারণ হামলাকারীরা দীর্ঘ সময় ধরে গোপনে তথ্য সংগ্রহ করতে পারে এবং বিভিন্ন সিস্টেমে প্রবেশের সুযোগ পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতাকা বৈঠক ব্যর্থ হওয়ায় কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় ১২ জন আটকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


পতাকা বৈঠক ব্যর্থ হওয়ায় কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় ১২ জন আটকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। এই অবস্থায় নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক (সিও) নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এবং বিএসএফের পক্ষে রানীনগর কম্পানি কমান্ডার সুনিল কুমার ইয়াদবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।

বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় বিজিবি আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেছে। ফলে আপাতত ওই ১২ জন শূন্যরেখায় অবস্থান করছেন।

ভারতের কেরালা থেকে পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), বড় ছেলে শিহাদ (১৭), মেজো ছেলে ইনজামুল (৮) এবং আড়াই বছরের শিশু সামাদ (২)। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন।

তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

গত শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ এই ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

পুশ ইনের শিকার ব্যক্তিদের দাবি, ভারতের কেরালা রাজ্য থেকে তাদের আটক করা হয়েছিল।

পরে বিএসএফ তাদের বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ৪টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। বিজিবির অভিযোগ, বিএসএফের অসহযোগিতার কারণে নির্ধারিত বৈঠকটি ভেস্তে যায়। ফলে ১২ জনকে সীমান্ত এলাকায় রাত কাটাতে হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য সময় চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘সীমান্ত রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%