ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফাঁকা বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ, তিন ফ্ল্যাটে লুটপাটের অভিযোগ


ফাঁকা বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ, তিন ফ্ল্যাটে লুটপাটের অভিযোগ

ঝালকাঠিতে একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের টিএনটি সড়কের একটি ভবনের নিচ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর

 

পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের মালামাল নিয়ে গেছে। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। তিনি ওই বাসার নিচতলার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শহরের টিএনটি সড়কের একটি তিন তলা বাড়ির তিনটি ফ্ল্যাটের লোকজন রথযাত্রা উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে যায়। কেবল নিচতলায় মলিনা রায় বাসায় ছিলেন। সন্ধ্যায় তার মেয়ে পুজা রায় বাড়িতে ফিরে তার মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পুজা রায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

এসময় দেখা যায় তিন ফ্ল্যাটের সবগুলো দরজা-জানালা ও তালা ভাঙা অবস্থায় ছিল। ঘরের মালামাল তছনছ অবস্থায় পাওয়ায় যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ

 

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মার্কিন করদাতাদের অর্থে যুক্তরাষ্ট্রের সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


‘মার্কিন করদাতাদের অর্থে যুক্তরাষ্ট্রের সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

 

ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ইসরাইলি হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সরকারকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি দাবি করেন যে, ইসরাইল মূলত মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছে।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি এই মন্তব্য করে জানান, আমেরিকানদের বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করা হচ্ছে। তবে তিনি জিজ্ঞেস করেন, মার্কিন প্রশাসনকে একটি জয়-অসম্ভব যুদ্ধে জড়াতে ইসরাইলের যে ব্যাপক চক্রান্ত ও প্রচারণা চলছে, সেটির বিষয়ে কী বলা হবে?

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ ইসরাইল খোদ মার্কিন করদাতাদের অর্থ দিয়েই মার্কিন সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কিন্তু তিনি হুঁশিয়ারি দেন যে, এই পুরো চক্রান্ত ও পরিস্থিতি খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হয়ে যাবে।

প্রসঙ্গত, মূলত মার্কিন সাময়িকী ‘টাইম’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ট্রাম্পের কট্টর সমর্থক গোষ্ঠী তথা ‘মাগা’ ভিত্তিকে লক্ষ্য করে একটি ইসরাইলি প্রভাব বিস্তারের প্রচারণা বা ইনফ্লুয়েন্স অপারেশন চালাচ্ছিলেন।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে অতর্কিত হামলায় প্রাণ গেল ৪৫ পাকিস্তানি সেনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ এম


বেলুচিস্তানে অতর্কিত হামলায় প্রাণ গেল ৪৫ পাকিস্তানি সেনার

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলা সংঘটিত হয়েছে, যাতে অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ‘বেলুচিস্তান পোস্ট’-এর সূত্র থেকে জানা গেছে, মস্তুং এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। চলতি মাসে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর এটি চতুর্থ হামলা এবং গত দুই সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় ধরনের হামলা।

পাকিস্তান সেনাবাহিনী হামলার খবর নিশ্চিত করেছে, কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে, বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বেলুচ একটি বিবৃতিতে দাবি করেছেন যে, তাদের ‘ফাতেহ স্কোয়াড’ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযানটি চালিয়েছে। তারা মূল নিরাপত্তা বহর এবং পরবর্তীতে ঘটনাস্থলে আসা অতিরিক্ত সেনা দলকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।

এর আগে চলতি সপ্তাহেই বেলুচিস্তানে একের পর এক হামলা পরিচালনার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি যৌথ সামরিক অভিযান শুরু করেছে। এর আগে জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় এক হামলায় ২৭ জন পুলিশ কর্মকর্তা এবং লাসবেলায় ১১ জন পাকিস্তানি সেনা নিহত হন।

অভিযানটি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে কাজ করছে। গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন যে, এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এবং জঙ্গিরা যেন সেনাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের নমনীয়তা আশা না করে।

প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম অনগ্রসর ও স্বল্প জনসংখ্যার প্রদেশ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যার দাবিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রদেশটি ইরান ও আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

এছাড়া, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় নির্মিত গভীর সমুদ্রবন্দর ‘গাওয়াদর’ এই প্রদেশেই অবস্থিত। এর ফলে এই অঞ্চলটি পাকিস্তানের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হলেও এটি একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির উৎস হিসেবেও বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিক হামলার পর একটি চার সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং মাঙ্গি ড্যাম এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে।

উল্লেখ্য, এর আগে গত ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বিএলএ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছিল। এর মধ্যে ৭ জুলাই টিটিপির হামলায় ১৮ জন পুলিশ সদস্যকে জিম্মি করে হত্যা করা হয়, যা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য অন্যতম বড় আঘাত মনে করা হচ্ছে।

এছাড়া, ৮ জুলাই লাসবেলা জেলার এন-২৫ মহাসড়কে আরেকটি সেনা বহরে হামলায় ১১ সেনা নিহত হন। যদিও বিএলএ-র দাবী অনুযায়ী সেখানে ১৭ জন সেনা নিহত হয়েছে। একের পর এক এই রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে পুরো বেলুচিস্তান জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: দ্য প্রিন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে শিশু ধর্ষণের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৪ এম


টঙ্গীতে শিশু ধর্ষণের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই) রাত আটটা নাগাদ মহাসড়কের মিলগেট এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যথেষ্ট দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রায় ঘণ্টা খানেকের জন্য মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা জানান, যদি দ্রুত বিচার কার্যকর না হয় তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।

জানা যায়, সোমবার (১৩ জুলাই) স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফেরার সময় অভিযুক্ত বিপ্লব নামে এক যুবক শিশুটিকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত যুবক বিপ্লব পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় রয়েছে: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১০ এম


শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় রয়েছে: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই তথ্যটি তিনি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সময় একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জানা যাচ্ছে যে শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। সে সঙ্গে শেখ হাসিনা নিজেও ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাই দুই দেশের মধ্যে এ বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা, তা জানতে চান সাংবাদিক।

উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, আমরা প্রত্যর্পণের বিষয়ে একটি অনুরোধ পেয়েছি। যেমন আমরা আগে জানিয়েছিলাম, সেই অনুরোধটি এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অনুরোধটি সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে।

এদিকে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ নিয়ে সাংবাদিক হওয়া প্রশ্নের উত্তরে তিনি এক সাংবাদিককে জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা একটি ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র ভারতীয় কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। ওই ব্যক্তি বর্তমানে গ্রেফতার হয়ে ভারতীয় পুলিশের হেফাজতে আছে। তার বিরুদ্ধে নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাংবাদিক জানতে চান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে এবং তাহলেস্থিতি কী। এই প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি আরও জানান, প্রত্যর্পণের যে কোনো অনুরোধ আইনগত বিষয় ও বিচারপ্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%