ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আলফাডাঙ্গা সরকারি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়


আলফাডাঙ্গা সরকারি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানো, ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কলেজ ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে ক্যাম্পাসে আসতে হবে। ইউনিফর্ম ছাড়া কিংবা সঙ্গে স্মার্টফোন নিয়ে কলেজে এলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী ৪ অক্টোবর থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। নির্ধারিত নিয়ম অমান্য করলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ার পাশাপাশি ক্যাম্পাসে শৃঙ্খলা আরও জোরদার হবে বলে মনে করছেন শিক্ষকরা। তাঁদের মতে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। তাই পাঠদানের পরিবেশ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।

আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠের প্রতি আরও মনোযোগী হবে। একই সঙ্গে ইউনিফর্মের বাধ্যবাধকতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি বজায় রাখতে সহায়ক হবে। কলেজের সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং কলেজে একটি সুন্দর একাডেমিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোনের কারণে যাতে শ্রেণিকক্ষে পাঠদানে বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত ইউনিফর্ম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পরিচয়কে আরও সুস্পষ্ট করে। আশা করি, শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং কলেজের নিয়ম মেনে চলবে।

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালক সাদেক মিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রণবীরের জন্মদিনে স্ত্রী আলিয়ার আদুরে বার্তা ও ছবি শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ এম


রণবীরের জন্মদিনে স্ত্রী আলিয়ার আদুরে বার্তা ও ছবি শেয়ার

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বর্তমানে তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই পিরিয়ড ড্রামা নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানসালি, যেখানে অভিনয় করেছেন এই তারকা দম্পতি। বর্তমানে তারা সিনেমাটির প্রচারে মনোনিবেশ করেছেন। এর মধ্যে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রণবীর কাপুরের জন্মদিন ছিল। স্বামীর জন্মদিন উপলক্ষে অভিনেত্রী আলিয়া ভাট একটি আদুরে বার্তা দিয়েছেন।

২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই ‘রণলিয়া’ দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি মেয়ে, রাহা। তাদের প্রেম এবং সুখের দাম্পত্য জীবন এখনও অটুট রয়েছে। তবে কাজের দিক থেকে আলিয়া ভাটের তুলনায় রণবীর কাপুর কিছুটা বেশি ব্যস্ত।

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও রণবীর কাপুর অভিনয় করছেন চার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এ মুখ্য ভূমিকায়। সামাজিক মাধ্যম নেটদুনিয়ায় আলিয়া ভাটের পোস্টটি শেয়ার হওয়ার পর রণবীর আলোচনায় চলে আসেন। তার ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এমন ব্যস্ততার মধ্যেও ‘রণলিয়া’ দম্পতি নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ছিল রণবীর কাপুরের বিশেষ দিন। এই দিনটিতে আলিয়া ভাট স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বিনোদন জগতে প্রেমিক কিংবা স্বামী সাধারণত তাদের কোলে তুলে নিতে দেখা যায়, কিন্তু রণবীর কাপুরের ক্ষেত্রে দেখা গেল একটি ভিন্ন চিত্র। স্ত্রী আলিয়া ভাটের কোলে ঠাঁই পেয়েছেন রণবীর কাপুর, যা এই তারকা দম্পতির ভক্তদের মধ্যে নজর কাড়ছে।

আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্থডে স্পেশাল একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। সেখানেই রণবীর ও আলিয়ার মাখোমাখো সম্পর্ক ধরা পড়েছে। প্রথম ছবিতে দেখা যায়, ঘরের কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম ভালোবাসায় কোলে তুলে ধরে রেখেছেন আলিয়া ভাট।

কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর কাপুর এবং লাল পোশাকে আলিয়া ভাট একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে খুনসুটিতে মেতে আছেন। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন— ‘শুভ জন্মদিন কিউটি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি: শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ এম


এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি: শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স

টালিউডের পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব এবং অভিনেত্রী ইধিকা পাল তাদের কেমিস্ট্রি দিয়ে আবারও সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। দেব-শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় ইধিকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে এ অভিনেতাকে।

সামাজিক মাধ্যমে গানের একটি দৃশ্যে থাকা ইধিকার সঙ্গে কিছু রোমান্টিক পোজের ছবি প্রকাশ করেছেন অভিনেতা দেব। তবে শুধু দেব-ইধিকাই নয়, গানটিতে আরও নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এ গান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে অভিনেতা দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর আকর্ষণ করেছিল। এবার ‘দেশু ৭’ সিনেমার ‘ইলিশ চন্দনা’য় আবার একসঙ্গে দেখা যাবে এ তারকা জুটিকে।

দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস' দুর্গাপূজার আমেজ বাড়ানোর উদ্দেশ্যে আগেভাগেই গানটি তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রকাশ করেছে। আর তা নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে বেশ উন্মাদনা ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশের মতে, শুভশ্রীর চেয়ে ইধিকার সঙ্গেই বেশি মানিয়ে নিয়েছেন দেব।

দিন কয়েক ধরে সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোমান্টিক পোজে ছবি দিয়ে আলোচনায় রয়েছেন দেব। ফাঁক-ফোকরে আলোচনায় উঠে আসছে তাদের পুরোনো প্রেম প্রসঙ্গও। তবে সমালোচকদের ধারণা— সিনেমার প্রচারের স্বার্থেই আগেই শুভশ্রীর সঙ্গে পর্দায় হওয়া ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করছেন অভিনেতা দেব।

তবে ‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বার্তা হলো— আসন্ন দুর্গাপূজা মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি মুক্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করেন: শ্রাবন্তী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ এম


সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করেন: শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয়, সম্প্রতি আবেদনময়ী সাজে একের পর এক ছবি নেটিজেনদের মাঝে প্রকাশ করেছেন। এই নতুন ছবিগুলি আবারও তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী তার ব্যক্তিত্ব এবং সাজপোশাক নিয়েও নিয়মিতভাবে ভক্তদের মনোযোগ আকর্ষণ করেন। এবারও তার নতুন ছবিতে সেই পরিচিত মুগ্ধতা ভক্ত-অনুরাগীরা খুঁজে পেয়েছেন।

ভক্ত-অনুরাগীদের মাঝে মোহনীয় সাজে তার নতুন ছবিগুলি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন শ্রাবন্তী। মাত্র ২৩ ঘণ্টায় ছবিগুলোর প্রতি প্রতিক্রিয়া এসেছে ১০ হাজারেরও বেশি।

সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য। তাই তার নতুন ছবি প্রকাশিত হলেই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার নতুন ছবিগুলি প্রকাশের পর প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।

ছবিগুলিতে শ্রাবন্তীকে আবেদনময়ী পোশাকে নজরকাড়া সাজে দেখা গেছে। খোলা চুল, কালো টপসে পরিপাটি সাজ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে তিনি যেন অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন। তার রূপে মুগ্ধ হয়ে অনেক ভক্ত ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।

শ্রাবন্তী সামাজিক মাধ্যমে ছবিগুলি প্রকাশ করে লিখেছেন—‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’

অভিনেত্রীর এই বার্তার পাশাপাশি তার সাজও নেটিজেনদের নজর কেড়েছে। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ তার আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির কথা বলে অন্য দেশে নিয়ে যেত, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ এম


ইতালির কথা বলে অন্য দেশে নিয়ে যেত, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ইতালিতে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখানোর মাধ্যমে মানুষকে শ্রীলঙ্কা, মিশর বা অন্য দেশে নিয়ে যাওয়া হতো। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হতো এবং দেহব্যবসায় বাধ্য করা হতো। এই আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন মূলহোতা মোহাম্মদ আরজু রহমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য প্রকাশ করেন। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বনানীর সি ব্লক এলাকা থেকে এসআরবি-৪ ও এসআরবি-১ এর যৌথ অভিযানে আরজুকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, ১৬ জুলাই ঘটনার সূত্রপাত ঘটে। মিশর থেকে কামরুন নাহার ফাতেমা নামের এক ভুক্তভোগী এনএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ইউরোপে নেওয়ার কথা বলে তাকে মিশরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

ঘটনার বর্ণনা দিয়ে এসআরবি জানায়, ফাতেমা ও তার পরিবারের পাঁচজন সদস্যকে ইতালি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয় আরজু। প্রথমে বলা হয়, বাংলাদেশ থেকে সরাসরি ভিসা পাওয়া সম্ভব নয়, তাই তাদের শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতনের শিকার হয়ে পরিবারের তিন পুরুষ সদস্য কোনোমতে পালিয়ে দেশে ফেরেন। কিন্তু ফাতেমা ও আঞ্জুমান আরা নামের দুই নারী আটকা পড়ে যান।

আঞ্জুমান আরা শ্রীলঙ্কাতেই পালিয়ে আত্মগোপনে থাকেন, আর ফাতেমাকে ইতালির মিশরীয় দূতাবাস থেকে ভিসা করানোর মিথ্যা আশ্বাস দিয়ে মিশরে নিয়ে যাওয়া হয়। মিশরে নিয়ে যাওয়ার পর ফাতেমার ওপর শুরু হয় চরম নির্যাতন। তাকে দেহব্যবসায় বাধ্য করা হয়। তিনি এতে রাজি না হলে শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতো ভয়াবহ শারীরিক অত্যাচার চালানো হয়।

১২ বছরে ২ হাজার মানুষকে পাচার

এসআরবি জানায়, গ্রেফতার আরজু গত ১২ বছর ধরে এই পাচারকাজের সঙ্গে যুক্ত এবং সে দুই হাজারেরও বেশি সরল-সহজ মানুষকে ইউরোপের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচার ও বিক্রি করে দিয়েছে। সে ‘আরজু ইমিগ্রেশন লিমিটেড’ ও ‘নাফিস এয়ার ইমিগ্রেশন লিমিটেড’ নামের ভুয়া নাম ব্যবহার করত, যদিও তার নিজস্ব কোনো বৈধ লাইসেন্স নেই। আরজুর ব্যবহৃত মোবাইলে পাওয়া ব্যাংক স্টেটমেন্টে গত এক বছরে প্রায় এক কোটি ৭০ লাখ টাকার বেশি আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে মিশরে অবস্থান করা আরজু ৩-৪ দিন আগে বাংলাদেশে আসে এবং সম্প্রতি পুনরায় মিসরে যাওয়ার পরিকল্পনা করছিল। এনএসআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্র্যাকিং এবং গোপন তথ্যের ভিত্তিতে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসা তিন ভুক্তভোগী ইতিমধ্যে ভাটারা থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় আরজুকে গ্রেফতার দেখিয়ে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীরা যোগাযোগের পর দেশের বিভিন্ন থানায় আরজুর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছে এসআরবি।

এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, শ্রীলঙ্কায় আত্মগোপনে থাকা আঞ্জুমান আরা এবং মিসরে থাকা কামরুন নাহার ফাতেমাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%