ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সনদ বিতরণ


জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সনদ বিতরণ

বরিশাল কলেজ রোডে অবস্থিত মাকসুদা-জহির ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্পোকেন ইংলিশ শর্ট কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্সের শেষের সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

২৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় নগরীর সদর রোডের অফিস কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর-রশিদ, বিএম কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির এবং অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমান যুগের চাহিদা পূরণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। হাফেজ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

স্পোকেন ইংলিশ শর্ট কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ ইমাম এবং প্রশিক্ষক (লেকচারার) ছিলেন হাফেজ মাওলানা মো. রায়হান।

অনুষ্ঠানে মাকসুদা জহির ফাউন্ডেশনের পরিচালক এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আবাসিক সার্জন (অর্থপেডিক) ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা ঘোষণা করেন যে, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই কম্পিউটার ট্রেনিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে স্বল্পমেয়াদি (শর্ট) কোর্স চালু করা হবে।

তিনি আরো বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন: কালকিনিতে আন্তঃ ঠেংগামারা ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন, মেয়র প্রার্থী নজরুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিমন্ত্রীকে কেন্দ্র করে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ এম


প্রতিমন্ত্রীকে কেন্দ্র করে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ-এর ছবিকে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও এবং ছবি ‘শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় জেলার পাশাপাশি পৌর বিএনপিসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর বিএনপির সদস্য পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি এবং পঞ্চগড় আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারি ও জেলা বিএনপি’র সদস্য ইউনুস শেখ।

এছাড়াও এতে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এবং সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন অর্জন করছে। ঠিক এই সময়ে একটি রাজনৈতিক দল তার সম্মান ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র হিসেবে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।

আমরা এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানাই। সেইসঙ্গে ভুয়া ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করে তাদের শাস্তি দাবি করি।

যদি আমাদের এই দাবি মানা না হয়, তাহলে আমরা দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচির হুশিয়ারি জানাচ্ছি।

পরে, সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে বের হয়ে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, ৬ সিএনজি স্টেশনে সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪০ এম


টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, ৬ সিএনজি স্টেশনে সরবরাহ বন্ধ

 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ চলাকালে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় এলেঙ্গা-টাঙ্গাইল-চন্দ্রা রুটের ছয়টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের পাইলিং করার সময় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চার লেন প্রকল্পের অংশ হিসেবে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অবস্থান সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় পাইলিং যন্ত্রের আঘাতে মূল পাইপলাইনে ফাটল সৃষ্টি হয়।

ফাটলের পর উচ্চচাপের গ্যাস দ্রুত বের হতে শুরু করলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্যাসের তীব্র শব্দ ও গন্ধে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ বলেন, আন্ডারপাসের পাইলিংয়ের সময় গ্যাসের মূল পাইপলাইন ফেটে যায়। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।

ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তিতাস গ্যাসের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে সারারাত লেগে যেতে পারে। এ কারণে এলেঙ্গা-টাঙ্গাইল-চন্দ্রা রুটের ছয়টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে অন্য সব গ্যাস সংযোগ স্বাভাবিক রয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত গ্যাস সংযোগ দ্রুত সচল করতে মেরামতের কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর সিএনজি স্টেশন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৩ এম


রাজধানীর সিএনজি স্টেশন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় চলমান তীব্র গ্যাস সংকটের প্রভাব এখন সবচেয়ে বেশি পড়েছে সিএনজি স্টেশন, বাসাবাড়ি ও শিল্পকারখানায়। গ্যাসের স্বল্পচাপের কারণে একের পর এক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীজুড়ে।

এদিকে, বাসাবাড়িতেও গ্যাসের লাইনে না থাকায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাসহ বিভিন্ন কাজে নগরবাসী ভোগান্তিতে পড়ছেন।

চালকরা বলছেন, চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পায়তারা করছে একটি মহল। অন্যদিকে, সিএনজি স্টেশন কর্তৃপক্ষ দাবি করছে, গ্যাসের চাপ দিন দিন আরও কমস্ত হচ্ছে।

কয়েকজন গ্রাহক বলেন, চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। সকাল থেকে বন্ধ রয়েছে সিএনজি স্টেশন। অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা রয়েছেন। কখন গ্যাস পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই, তবুও তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছেন।

সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে গ্যাসের চাপ আরও কমে গেছে, সে কারণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, লাইনে চাপ নেই, যা আমাদের স্টেশন বন্ধ রাখতে বাধ্য করছে। গ্যাসের চাপ যতদিন না আসে, ততদিন ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে।

অন্যদিকে, গ্যাস সংকটের কারণে নগরবাসী খুব বেশি দুর্ভোগে পড়ছেন। রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতে দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবার অতিরিক্ত খরচের চাপ বাড়ানোর জন্য বৈদ্যুতিক হিটার, ইনডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছেন।

মিরপুরের এক গৃহিণী তাসলিমা জানান, সকালে চুলা জ্বলে না, দুপুরেও একই অবস্থা। রাতের বেলায় সামান্য গ্যাস এলে তখন রান্না করতে হয়। একটা তরকারি রান্না করতে অনেক সময় লাগছে।

এদিকে, তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। এজন্য পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এদিকে, দেশের চলমান গ্যাস সংকট পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি সোমবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজন করা এক গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান।

মন্ত্রী জানিয়েছেন, একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে আগুন লাগার কারণে এলএনজি খালাস ব্যাহত হয়েছে। এতে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামতের কাজ চলছে। তবে মেরামত শেষ না হলে এলএনজি কার্গো খালাস সম্ভব নয়। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের চাপ কমে গেছে। পাশাপাশি গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায়ও সমস্যা দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রলোভন দিয়ে কলেজছাত্রীর ওপর ধর্ষণের মামলা, দুই মাস পর আজমাইন আব্দুল্লাহ উৎস গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


বিয়ের প্রলোভন দিয়ে কলেজছাত্রীর ওপর ধর্ষণের মামলা, দুই মাস পর আজমাইন আব্দুল্লাহ উৎস গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ফেলে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎস (২৬) প্রায় দুই মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের ২৯ জুলাই, রাতের দিকে ঢাকার বিমানবন্দর থানাধীন এলাকা থেকে র‌্যাব-১-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পরবর্তী সময়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ধর্ষণ মামলায় সাজা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা, রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার সারাই জাগরণ পাগড়া গ্রামের তারিকুল ইসলামের ছেলে।

মামলার নথি ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে উঠে এসেছে যে, অভিযুক্ত আজমাইন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে প্রায় ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় গড়ে তোলেন। কলেজে যাওয়া-আসার পথে প্রথমে প্রেমের প্রস্তাব দিলেও তরুণী তা প্রত্যাখ্যান করেন। পরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২ ডিসেম্বর বিয়ের আশ্বাস দিয়ে আজমাইন তরুণীকে রংপুর আদালত সংলগ্ন লেকের পাড়ে নিয়ে যান। সেখানে একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করিয়ে তাকে বিশ্বাস করানো হয় যে, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এরপর একই দিন হারাগাছের ধুমগড়া এলাকার একটি বাড়িতে নিয়ে স্ত্রী পরিচয়ে রাতভর ধর্ষণ করা হয়। পরবর্তী সময় বিভিন্ন স্থানে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন বলেন, ‘ভুক্তভোগী পরে বৈধ কাবিননামা দেখতে চাইলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। এতে তার সন্দেহের সৃষ্টি হয়।’

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ২৪ এপ্রিল ভুক্তভোগী কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে আজমাইনের বাড়িতে গেলে তিনি জানান, তিনি আগেই বিবাহিত এবং ওই তরুণীকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। অভিযোগ রয়েছে, এসময় তিনি স্বীকার করেন যে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক করেছেন। পাশাপাশি ঘটনাটি প্রকাশ না করতে টাকা দেওয়ার প্রস্তাব এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ‘ভুক্তভোগী গত ৬ মে রংপুর আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১২ মে হারাগাছ থানায় ধর্ষণ মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রায় দুই মাসের চেষ্টার পর র‌্যাব-১-এর সহযোগিতায় ঢাকার বিমানবন্দর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%