০১:৫৬ পি.এম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা নিয়ে সারা বিশ্ব মুখরিত হয়ে উঠেছে। প্রতি চার বছরে বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশে ফুটবলপ্রেমীরা নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে বিভিন্ন আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এবং প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন। তারা তাদের প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
মিছিলে অংশগ্রহণকারী গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল আলম বিজয় জানান, আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয় এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় ব্যর্থতার পর তাও ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা দারুণ প্রত্যাবর্তন করেছে।
তিনি আরো বলেন, আর্জেন্টিনা শুধুমাত্র তারকা নির্ভর দল নয়, বরং তাদের শক্তি হচ্ছে সমন্বিত দলীয় পারফরম্যান্স। তিনটি বিশ্বকাপ, অসংখ্য শিরোপা এবং মেসি-ম্যারাডোনার মতো কিংবদন্তির কারণে তারা ফুটবলের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। তিনি আশাবাদী যে এবারও তারা ট্রফি জিতবে।
লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী সাইফ মাশরাফি বলেন, আর্জেন্টিনার ফুটবল একটি ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি ভক্ত তৈরি করেছে। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তারা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চান। আশাকরি এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন