০৯:২২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১.৯৪ বিলিয়ন ডলার।
রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর ২৫ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের ব্যাংক কর্তৃক মূলত সরকারের বৈদেশিক দায়-দেনা নিষ্পত্তি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে।
বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা বাজারে পর্যাপ্ত তারল্য থাকায় এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকায় সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রয়েছে। আমদানি ঋণপত্র খোলা ও বৈদেশিক লেনদেন পরিচালনায় সামগ্রিকভাবে ডলার সংকট বিদ্যমান নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব নিয়ে লাল বলের ফরম্যাটে খেলার ধরন বদলে দিতেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। 'ব্যাজবল' নামের আগ্রাসী মনোভাবের খেলার ধরন মূলত তার হাত ধরেই প্রবর্তিত হয়। তবে লাল বলে ইংল্যান্ডের সঙ্গে সেই যাত্রার এবার ইতি টানতে হচ্ছে কিউই কিংবদন্তিকে। ইংলিশ ক্রিকেট বোর্ড তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
শুরুর দিকে বেশ জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে বাজবলের কার্যকারিতা কমতে শুরু করেছে এবং ফলে ইংল্যান্ডের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে প্রভাব। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরেছে তারা। অনেকেই এর পেছনে দায়ী করেছেন ব্যাটারদের অত্যাধিক আগ্রাসী মনোভাবকে। এই কারণেই এবার কোচে পরিবর্তন আনতে চাইছে ইসিবি।
আজ (১২ জুলাই) এক বিবৃতিতে ম্যাককালামকে অব্যাহতি দেয়ার কথা জানায় ইসিবি। তবে টেস্ট থেকে অব্যাহতি দিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ম্যাককালাম।
ম্যাককালামকে অব্যাহতি দেয়ার ব্যাপারে ইসিবি-র প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, 'ব্রেন্ডন ইংল্যান্ডের টেস্ট দলে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন এবং তার অধীনে আমরা চমৎকার কিছু জয় পেয়েছি। তবে সামনে আমাদের লক্ষ্য আগামী গ্রীষ্মের অ্যাশেজ জয়। তাই টেস্ট দলে পরিবর্তনের এটাই সঠিক সময় বলে আমরা মনে করছি।'
বিদায়ী টেস্ট কোচ ম্যাককালাম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, 'টেস্ট দলের কোচিং করানো আমি বেশ উপভোগ করেছিলাম এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। কিছু অবিশ্বাস্য সাফল্যের পাশাপাশি কঠিন দিনও পার করতে হয়েছে। এরকম বড় চ্যালেঞ্জে এটা খুবই স্বাভাবিক। দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে বলে খারাপ লাগলেও আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের ওপর, যেন ইংল্যান্ড ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।'
ম্যাককালামের অধীনে ইংল্যান্ড মোট ৪৯টি টেস্ট খেলে ২৭টি জয়ের বিপরীতে ২০টিতে হেরেছে। ইসিবি খুব শীঘ্রই তাদের নতুন টেস্ট কোচের নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হবে বলে উল্লেখ করেন অসিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ম্যাকডোনাল্ড জানান, স্বাগতিক দলের বিপদে ফেলতে সক্ষম বোলার রয়েছে বাংলাদেশ দলে। তিনি বিশেষ করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম উল্লেখ করেছেন।
বাংলাদেশের পেস আক্রমণকে টেস্ট ক্রিকেটের অন্যতম দ্রুতগতির ইউনিট হিসেবে অভিহিত করে ম্যাকডোনাল্ড বলেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদের বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। তাদের একটি শক্তিশালী পেস আক্রমণ রয়েছে যা অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কার্যকরী হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, আসন্ন সিরিজের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি জানি এটি ভিন্ন ফরম্যাট, তবে বোলারদের বল করার পদ্ধতি এবং তাদের বোলিং অ্যাকশন বুঝতে হবে আমাদের।
ম্যাকডোনাল্ড গত মাসে ঢাকায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার অসাধারণ বোলিং স্পেলের কথা স্মরণ করিয়ে দেন। ঐ ম্যাচে রানা ৪১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বিপাকে ফেলেছিল রানা। কখনও কখনও এমনটি হয় যখন প্রতিপক্ষ সম্পর্কে কোনো পূর্ব ধারণা থাকে না। আমরা তাকে আগে দেখিনি এবং সে সম্পূর্ণ ভিন্ন বোলিং অ্যাকশন নিয়ে মাঠে নেমেছিল।’
বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হার নিয়ে ম্যাকডোনাল্ড মন্তব্য করেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। নিজেদের কন্ডিশনে পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে তারা। নিজেদের মাঠে তারা সত্যিই শক্তিশালী।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকভিজ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে অভিষেকের পর টেস্ট ক্রিকেটের দ্রুততম বোলার হিসেবে রানা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সাম্প্রতিক একমাত্র টেস্ট ম্যাচে রানা, তাসকিন ও শরিফুলকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল পেস আক্রমণ নিয়ে খেলায় টাইগাররা ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারফে যায়।
ম্যাকডোনাল্ড বাংলাদেশি পেসারদের প্রশংসা করলেও মনে করেন যে, অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা এবং স্পিন বিভাগ দুই ম্যাচের সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যাকডোনাল্ড বলেন, ‘যেকোনো সফরকারী দলের জন্যই রান তোলাটা সবসময় চ্যালেঞ্জিং। সাম্প্রতিক অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি, যেসব পিচে আমরা খেলেছি, সেখানে আমাদের দলের রান সংগ্রহে বেগ পেতে হয়েছে।’
বাংলাদেশ ২৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে নামবে। সিরিজের প্রথম টেস্ট ১৩ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে বিভিন্নস্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং চলনবিল এই জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়ার কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
এর ফলে, জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।
তিনি বলেন, বন্যার সম্ভাবনা সম্পর্কে চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং সেবা নিশ্চিত করতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি মেডিকেল টিম, ৯টি উপজেলায় ৯টি মেডিকেল টিম এবং জেলায় ১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময়, ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ