প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব নিয়ে লাল বলের ফরম্যাটে খেলার ধরন বদলে দিতেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। 'ব্যাজবল' নামের আগ্রাসী মনোভাবের খেলার ধরন মূলত তার হাত ধরেই প্রবর্তিত হয়। তবে লাল বলে ইংল্যান্ডের সঙ্গে সেই যাত্রার এবার ইতি টানতে হচ্ছে কিউই কিংবদন্তিকে। ইংলিশ ক্রিকেট বোর্ড তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
শুরুর দিকে বেশ জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে বাজবলের কার্যকারিতা কমতে শুরু করেছে এবং ফলে ইংল্যান্ডের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে প্রভাব। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরেছে তারা। অনেকেই এর পেছনে দায়ী করেছেন ব্যাটারদের অত্যাধিক আগ্রাসী মনোভাবকে। এই কারণেই এবার কোচে পরিবর্তন আনতে চাইছে ইসিবি।
আজ (১২ জুলাই) এক বিবৃতিতে ম্যাককালামকে অব্যাহতি দেয়ার কথা জানায় ইসিবি। তবে টেস্ট থেকে অব্যাহতি দিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ম্যাককালাম।
ম্যাককালামকে অব্যাহতি দেয়ার ব্যাপারে ইসিবি-র প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, 'ব্রেন্ডন ইংল্যান্ডের টেস্ট দলে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন এবং তার অধীনে আমরা চমৎকার কিছু জয় পেয়েছি। তবে সামনে আমাদের লক্ষ্য আগামী গ্রীষ্মের অ্যাশেজ জয়। তাই টেস্ট দলে পরিবর্তনের এটাই সঠিক সময় বলে আমরা মনে করছি।'
বিদায়ী টেস্ট কোচ ম্যাককালাম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, 'টেস্ট দলের কোচিং করানো আমি বেশ উপভোগ করেছিলাম এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। কিছু অবিশ্বাস্য সাফল্যের পাশাপাশি কঠিন দিনও পার করতে হয়েছে। এরকম বড় চ্যালেঞ্জে এটা খুবই স্বাভাবিক। দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে বলে খারাপ লাগলেও আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের ওপর, যেন ইংল্যান্ড ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।'
ম্যাককালামের অধীনে ইংল্যান্ড মোট ৪৯টি টেস্ট খেলে ২৭টি জয়ের বিপরীতে ২০টিতে হেরেছে। ইসিবি খুব শীঘ্রই তাদের নতুন টেস্ট কোচের নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন